Current Bangladesh Time
Wednesday June ১০, ২০২৬ ১১:০৫ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার পর সিসি ক্যামেরা স্থাপন
১৩ November ২০২৫ Thursday ৭:২৪:৩৩ PM
Print this E-mail this

বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার পর সিসি ক্যামেরা স্থাপন


বরগুনা প্রতিনিধি:

বরগুনার ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার পর সিসি ক্যামেরা স্থাপন করেছে গণপূর্ত বিভাগ। 

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টার দিকেস্মৃতিস্তম্ভ এলাকায় সিসি ক্যামেরা স্থাপন করা হয়। বুধবার রাত সোয়া ১ টায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

জানা যায়, বরগুনার সার্কিট হাউজ ও মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতিস্তম্ভ সংলগ্ন নির্মিত ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের নিচের অংশে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এমন একটা ভিডিও ক্লিপ বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে।

১১ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, স্মৃতিস্তম্ভের বেদীতে কিছু ছিটিয়ে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুন জ্বলে ওঠার সঙ্গে সঙ্গে দ্রুত স্থানত্যাগ করে তারা। এর পরপরই ঘটনাস্থলে গিয়েকোনো ধরনের ক্ষয়ক্ষতি ছাড়াই আগুন নিয়ন্ত্রণেআনে পুলিশ।

এ ঘটনার পরে বৃহস্পতিবার দুপুরে ১২টার দিকে মিছিল বের করে ছাত্রশিবির। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে এসে শেষ করে। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরগুনা জেলা শাখার সেক্রেটারি গাজী হোসাইন মাহমুদ বলেন, গুরুত্বপূর্ণ জায়গায় আগে থেকে সিসি ক্যামেরা লাগানো উচিত ছিল। পুলিশের টহলের মধ্যেও কিভাবে এখানে অগ্নিসংযোগ ঘটানো হলো তা আমাদের বোধগম্য নয়। তবে ঘটনার পর হলেও যে এখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে সেজন্য প্রশাসনকে ধন্যবাদ। প্রশাসনের কাছে অনুরোধ থাকবে তারা যেন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করে।

বরগুনা সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. সুজন বলেন, তো নিরাপত্তা থাকা সত্ত্বেও বেষ্টনির মধ্যে কিভাবে এ ঘটনা ঘটেছে তা প্রশাসন খতিয়ে দেখবে। এর আগে এই এলাকায় নানা ঘটনা ঘটেছে। প্রশাসনের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানাই। 

এ বিষয়ে বরগুনার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার সাংবাদিকদের বলেন, আমরা আগেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কথা বলেছি। জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে অন্ধকার থাকায় দুর্বৃত্তদের ধরা যায়নি। তারা দৌড়ে পালিয়ে যায়। 

তিনি বলেন, গণপূর্ত বিভাগ ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভের দায়িত্বে। আমরা আগেই তাদের সঙ্গে কথা বলেছি। জেলা প্রসাশক কথা বলেছেন। কোথায় কোথায় সিসি ক্যামেরা স্থাপন করা হবে তা আগেই বলেছি। আজকে আমি গণপূর্ত বিভাগকে আবার সিসি ক্যামেরা লাগাতে বলেছি। তারা সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com