Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ২:৩৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মুলাদী » বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেই আত্মহত্যা
১৬ November ২০২৫ Sunday ৫:২৭:২৭ PM
Print this E-mail this

বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেই আত্মহত্যা


মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:

বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে ফিরেই পরিবারের সবার অজান্তে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ইভা বেগম (২১)। খবর পেয়ে শনিবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে।

মৃত ইভা বেগম মুলাদী উপজেলার কাচির চর গ্রামের আনোয়ার আকনের মেয়ে ও গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের আক্কাস হাওলাদারের স্ত্রী। গত পাঁচ মাস পূর্বে ইভা বেগমের বিয়ে হয়।

মৃতের স্বামী নলচিড়া বাজারের মুদি ব্যবসায়ী আক্কাস হাওলাদার বলেন-শনিবার বিকেলে তার স্ত্রী ইভা বেগম বাবার বাড়ি থেকে তাদের বাড়িতে আসেন। পরবর্তীতে ওইদিন দিবাগত রাত সাড়ে সাতটার দিকে স্ত্রীর জন্য নলচিড়া বাজার থেকে তিনি (আক্কাস) চটপটি নিয়ে বাড়িতে আসেন। এসে দেখেন ঘরের মধ্যে তার স্ত্রী ইভা বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। তাৎক্ষনিক তিনি চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়।

আক্কাস হাওলাদার আরও বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি ইভা বেগমের সাথে অন্য এক ছেলের পরকীয়া সম্পর্ক রয়েছে। ধারনা করা হচ্ছে পরকীয়া প্রেমিকের সাথে অভিমান করেই ইভা আত্মহত্যা করেছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, পুরো বিষয়টি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। পাশাপাশি মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য আজ রোববার (১৬ নভেম্বর) সকালে মর্গে প্রেরণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com