Home » বরিশাল » মুলাদী » ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে হবে: জয়নুল আবেদীন
২২ November ২০২৫ Saturday ৩:১৪:৫৭ PM
ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে হবে: জয়নুল আবেদীন
মুলাদী ((বরিশাল) প্রতিনিধি:
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ পিছিয়ে পড়বে এবং জনগণ সংকটে পড়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বরিশালের মুলাদীতে গণসংযোগকালে পথসভায় তিনি এ কথা বলেন।
এ সময় তিনি দেশের উন্নয়ন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে ধানের শীষে ভোট প্রার্থনা করেন।
জয়নুল আবেদীন বলেন, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ফিরেছে। এই তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আমি দীর্ঘদিন লড়াই করার পাশাপাশি মামলা পরিচালনা করেছি। তত্ত্বাবধায়কব্যবস্থা ফেরায় দেশে গণতন্ত্র আরও শক্তিশালী হবে।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন- মুলাদী উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী কামাল হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, যুগ্ম আহ্বায়ক সিহাব উদ্দিন পেশকার, অধ্যাপক মনিরুজ্জামান মনির, অ্যাডভোকেট তরিকুল ইসলাম দিপু মোল্লা, মশিউর রহমান মাসুদ, শায়লা শারমিন মিম্মু, পৌর বিএনপির আহ্বায়ক এনামুল হক ইনু, সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সাবু, সাইদুর রহমান জীবন, আনিসুর রহমান আলাল, স্বপন হাওলাদার, অধ্যক্ষ ইফতেখার আলম লিটন, কামাল হোসেন অপু মোল্লা, উপজেলা মহিলা দলের সভাপতি ইসরাত জাহান লিলি, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদার, সদস্য সচিব আরিফুর রহমান টিটু, পৌর যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী, সদস্য সচিব শফিকুল ইসলাম শাওন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রোকন মোল্লা, সদস্য সচিব আবু জাহিদ মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহম্মেদ বেল্লাল।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার