Current Bangladesh Time
Thursday May ১৪, ২০২৬ ১:২৩ AM
Barisal News
Latest News
Home » উজিরপুর » বরিশাল » জাতীয় সংসদ নির্বাচনের সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে – জেলা প্রশাসক বরিশাল
২৪ November ২০২৫ Monday ৬:৩৪:২৩ PM
Print this E-mail this

জাতীয় সংসদ নির্বাচনের সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে – জেলা প্রশাসক বরিশাল


  উজিরপুর প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল রাজনৈতিক দল সমান সুযোগ পাবে। বরিশালের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ খায়রুল আলম সুমন উজিরপুর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন এ সময় তিনি সাংবাদিকদের এই কথা বলেন ।

 ২৪ নভেম্বর উজিরপুরে জেলা প্রশাসক ডিসি মোঃ খায়রুল আলম সুমন ভোট কেন্দ্রগুলোতে নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন। পরিদর্শনের সময় তিনি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এছাড়া, তিনি উপজেলার বিভিন্ন সড়ক, আধুনিক অডিটোরিয়াম, কিশোরীর হাইজিন কর্নার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন। এসব প্রকল্প স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। ডিসি প্রকল্পগুলোর কার্যক্রম নিয়মিত তদারকি করার পাশাপাশি জনগণের অভিযোগ দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা,জেলা সিনিয়র নির্বাচন অফিসার মোঃ রোকনুজ্জামান,  সহকারী কমিশবার ভূমি মহেশ্বর মন্ডল,বরিশাল নির্বাচন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, উজিরপুর উপজেলা নির্বাচন অফিসার জাহিদুল ইসলাম রুমি,উজিরপুর  উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, জামায়াতে ইসলামের নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল খালেক মাস্টার, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু,উজিরপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম সরদার, উজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মাহফুজুর রহমান মাসুম, সাধারণ সম্পাদক নাজমুল হক মুন্না, উজিরপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক  নাসির শরীফসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা। জেলা প্রশাসক স্থানীয় প্রশাসনকে জনগণের সুবিধা নিশ্চিত করতে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও ফলপ্রসূ করার আহ্বান জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
চার সপ্তাহের মধ‍্যে হাম নিয়ন্ত্রণে আসবে:বরিশালে স্বাস্থ্যমন্ত্রী
হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, কর্মচারীকে বরখাস্ত
বরিশালে আবাসিক হোটেলে যুবকের রহস্যজনক মৃত্যু, আটক ৩
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com