Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ১১:১১ AM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে জুলাই গণহত্যা মামলার আসামিকে প্যানেল চেয়ারম্যান নিয়োগের অভিযোগ
২ December ২০২৫ Tuesday ১১:৫৪:০৮ PM
Print this E-mail this

বাউফলে জুলাই গণহত্যা মামলার আসামিকে প্যানেল চেয়ারম্যান নিয়োগের অভিযোগ


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে জুলাই গণহত্যা মামলার এক আসামিকে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিয়োগের অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে মদনপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা আত্মগোপনে চলে যান। এরপর প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য জাহিদ হাসান। একই সময় মদনপুরা ইউনিয়নের প্রশাসকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিনুল ইসলাম। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ইউএনও আমিনুল ইসলামকে কুড়িগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা হিসেবে বদলির আদেশ জারি করা হয়। ২৮ নভেম্বর শুক্রবার রাতে ইউএনও তার বাসভবনে মদনপুরা ইউনিয়নের সব মেম্বারকে ডেকে প্যানেল চেয়ারম্যান হিসেবে ১নং ওয়ার্ডের লিয়াকত হোসেন রাজিবের নাম ঘোষণা করেন। লিয়াকত হোসেন রাজিব রাজধানীর মিরপুর থানায় জুলাই গণহত্যা মামলার আসামি।

জুলাই গণহত্যা মামলার একজন আসামিকে মদনপুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ায় সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। বিষয়টি নিয়ে সোমবার বিকালে পৌরশহরের কাগুজিরপুল এলাকায় মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন স্থানীয়রা। 

মানববন্ধনে অংশ নেওয়া মদনপুরা ইউনিয়ন কৃষকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম মোল্লা বলেন, ইউএনও আমিনুল একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি রাতের আঁধারে টাকার বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার দোসরকে প্যানেল চেয়ারম্যান নিয়োগ করেছেন। 

মদনপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান বলেন, জুলাই গণহত্যার এক আসামিকে প্যানেল চেয়ারম্যান নিয়োগ করার বিষয়টি জনগণ মেনে নেবে না। 

তিনি বলেন, বিষয়টি পটুয়াখালীর জেলা প্রশাসককে অবহিত করা হবে। 

অভিযুক্ত মেম্বার লিয়াকত হোসেন রাজীব বলেন, শুক্রবার সব মেম্বারের উপস্থিতিতে ইউএনও আমাকে প্যানেল চেয়ারম্যান করে রেজুলেশন তৈরি করেছেন। আমাকে জুলাই গণহত্যা মামলার আসামি করা হয়েছে, তা আমি নিজেই জানি না।  

এ বিষয়ে জানতে ইউএনও মো. আমিনুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com