Current Bangladesh Time
Thursday June ২৫, ২০২৬ ১১:০৮ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » বাউফলে মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বসতঘর
৪ December ২০২৫ Thursday ১২:২৪:০৬ PM
Print this E-mail this

বাউফলে মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বসতঘর


অনলাইন নিউজ ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে এক মাদকাসক্ত ছেলের লাগানো আগুনে বসতঘর পুড়ে গেছে। বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের মিলঘর এলাকায় এ ঘটনা ঘটে। এতে পরিবারের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়ছে। 

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, অতিরিক্ত মাদক সেবনে অনেকদিন থেকে মানসিক ভারসাম্যহীন মোশারফ ফকিরের ছেলে রেজাউল করিম রাজিব। একাধিকবার নিরাময় কেন্দ্রে চিকিৎসায়ও তেমন কোনো উন্নতি হয়নি। বুধবার সকালে পরিবারের অন্য সদস্যদের অনুপস্থিতিতে নিজেদের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে আসবাব, ধান-চাল, কাপড়চোপড়সহ পুরো বসতঘর পুড়ে যায়।

ভুক্তভোগী মোশারফ ফকির বলেন, এখন কোথায় যাব, কীভাবে চলব বুঝতে পারছি না। ছেলের চিকিৎসার পেছনে লাখ লাখ টাকা খরচ করেছি। আজ সব হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। 

বাউফল ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর সাব্বির আহমেদ জানান, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বসতঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে আগুন যাতে আশপাশে ছড়িয়ে না পড়ে, সেজন্য পুরো এলাকা নিরাপদ করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com