Home » কাউখালী » পিরোজপুর » কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
১১ December ২০২৫ Thursday ৩:০৪:৪৭ PM
কাউখালীতে ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধিঃ পিরোজপুরের কাউখালীতে পণ্যের মান যাচাইয়ে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে সাত হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
১১ ডিসেম্বর , বৃহস্পতিবার দুপুরে উপজেলার দক্ষিন বাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে জরিমানা করা হয়।এ সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক দেবাশীষ রায় নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কাউখালী থানা পুলিশ তাকে সহযোগিতা করে।
জানা গেছে, বাজারে পণ্যের মান তদারকির নিয়মিত অংশ হিসেবে কাউখালীর দক্ষিন বাজার এলাকায় অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিভিন্ন অপরাধে স্বর্নচুরা মিস্টির দোকানে ২ হাজার টাকা, সোহান মেডিকেল হলকে ২হাজার টাকা,রাজিব স্টোরকে ১ হাজার ৫শত টাকা, সোহান ব্রাদার্সকে ১ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার