Current Bangladesh Time
Sunday July ২৬, ২০২৬ ৬:০০ AM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় কৃষক দল নেতার মৃত্যু
২৮ December ২০২৫ Sunday ১২:১৬:৩৪ PM
Print this E-mail this

পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় কৃষক দল নেতার মৃত্যু


পাথরঘাটা ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরী (৩৫) নিহত হয়েছেন। তিনি পাথরঘাটা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার প্রতিনিধি গোলাম মোস্তফা চৌধুরীর ছেলে।

শনিবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে পাথরঘাটা-বরিশাল আঞ্চলিক সড়কের পাথরঘাটা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে বাড়িতে খাবার খেয়ে মারুফ চৌধুরী মোটরসাইকেল নিয়ে বের হন। কিছুক্ষণ পরেই তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়। বরিশালে নেওয়ার পথে সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুরের ভান্ডারিয়া এলাকায় তার মৃত্যু হয়।

এ বিষয়ে পাথরঘাটা থানার ওসি মংচেনলা বিষয়টি নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় পাথরঘাটা উপজেলা কৃষক দলের সভাপতি মারুফ চৌধুরীর মৃত্যু হয়েছে। তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

মারুফ চৌধুরীর মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়াও পাথরঘাটায় রাজনৈতিক, সাংবাদিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল থেকে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com