Current Bangladesh Time
Wednesday July ২২, ২০২৬ ৫:০৪ PM
Barisal News
Latest News
Home » গৌরনদী » বরিশাল » বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে বাস পড়ল খাদে, আহত ৪
২৮ December ২০২৫ Sunday ৮:৫৩:৪১ PM
Print this E-mail this

বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা খেয়ে বাস পড়ল খাদে, আহত ৪


গৌরনদী ((বরিশাল) প্রতিনিধি:

বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে চারজন আহত হয়েছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে উপজেলার বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ঢাকাগামী ইসলাম পরিবহনের একটি দ্রুতগতির বাস হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের চার যাত্রী আহত হন।


খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ জানান, দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার দ্রুত তদন্ত করে বাস চালককে আইনের আওতায় আনা হবে।


তিনি আরও বলেন, ‘আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান
গণভোট ব্যর্থ হলে সরকারকে ব্যর্থ করে দেওয়া হবে : বরিশালে বিরোধীদলীয় নেতা
কীর্তনখোলা নদীর পাড় দখল করে চাঁদাবাজি: মুক্তি চান ভোগান্তির শিকার ব্যক্তিরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com