Current Bangladesh Time
Sunday July ২৬, ২০২৬ ১২:৩০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালের ছয়টি আসনে ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
৩০ December ২০২৫ Tuesday ১:১১:৫১ PM
Print this E-mail this

বরিশালের ছয়টি আসনে ৪৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল


আমাদের বরিশাল ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে ৪৮ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সন্ধ্যায় জেলা প্রশাসনের সভা কক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।


এ সময় লিখিত বক্তব্যে রিটার্নিং কর্মকর্তা বলেন, বরিশাল-১ আসন জমা পড়েছে ৫টি মনোনয়ন। বরিশাল-২ আসনে ১১টি, বরিশাল-৩ আসনে ১০টি, বরিশাল-৪ আসনে ৬টি, বরিশাল-৫ আসনে ১০টি এবং বরিশাল-৬ আসনে ৬টি মনোনয়নপত্র জমা পড়েছে। বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৪৮টি মনোনয়নপত্র জমা দেয়া হয়েছে। তফসিল ঘোষণার পর মোট ৬২টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন প্রার্থীরা।


বরিশাল জেলা রিটার্নিং অফিসার খাইরুল আলম সুমন বলেন, উৎসবমূখর পরিবেশের মধ্যদিয়ে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম শেষ হয়েছে। আমরা সকলের সহযোগিতায় সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। নির্বাচন বিষয়ক যেকোন অভিযোগ জানাতে আহ্বান জানান তিনি।


জানা গেছে বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যরিষ্টার আসাদুজ্জামান ফুয়াদকে সমর্থন দিয়ে প্রার্থী দেয়নি জামায়াতে ইসলামী। এছাড়া সবগুলো আসনে প্রার্থী দিয়েছে বিএনপি ও ইসলামী আন্দোলন। বরিশাল- ১ (গৌরনদী-আগৈলঝাড়া) ও বরিশাল- ৩ (বাবুগঞ্জ-মুলাদী) বিএনপির একজন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন।


বরিশাল- ১ আসনে প্রার্থীরা হলেন বিএনপির জহির উদ্দিন স্বপন, জামায়াতের হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান, ইসলামী আন্দোলনের মো. রাসেল সরদার, জাতীয় পার্টির (জেপি) অ্যাডভোকেট সেরনিয়াবাত সেকান্দার আলী ও বিএনপির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান(বিদ্রোহী)। নাগরিক ঐক্যর স্বপন সরদার মনোনয়পত্র সংগ্রহ করলেও শেষ পর্যন্ত জমা দেননি।

বরিশাল- ২ আসনে বিএনপির সরদার সরফুদ্দিন সান্টু, জামায়াতের মাষ্টার আব্দুল মান্নান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা নেছার উদ্দিন, গণ অধিকার পরিষদের রনজিৎ বিশ্বাস, এনপিপির মো. সাহেব আলী।


বরিশাল- ৩ আসনে বিএনপির অ্যাডভোকেট জয়নুল আবেদীন, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, এবি পার্টির ব্যরিষ্টার আসাদুজ্জামান ফুয়াদ, ইসলামী আন্দোলনের উপাধ্যক্ষ সিরাজুল ইসলাম, এনডিএফ’র ফখরুল ইসলাম শাহজাাদা মুন্সী, অধিকার পরিষদের ফারদিন ইয়ামিন ও মুলাদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সাত্তার খান (বিদ্রোহী)।


বরিশাল- ৪ আসনে বিএনপির রাজীব আহসান, জামায়াতের ইসলাম অধ্যাপক জব্বার, ইসলামী আন্দোলনের মুফতি এসাহাক মুহাম্মদ আবুল খায়ের, বাংলাদেশ জাসদের আব্দুস সালাম খোকন।


বরিশাল- ৫ আসনে বিএনপির মজিবর রহমান সরোয়ার, জামায়াতের অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, বাসদের ডা. মনিষা চক্রবর্তী, এনপিসির আব্দুল হান্নান সিকদার, জাতীয় পার্টির আক্তার হোসেন শপ্রু।


বরিশাল- ৬ আসনে বিএনপির আবুল হোসেন খান, জামায়াতের মুহম্মাদ মাহমুনন্নবী, ইসলামী আন্দোলনের মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, গণঅধিকার পরিষদের সালাউদ্দিন মিঞা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com