Current Bangladesh Time
Sunday July ২৬, ২০২৬ ১২:২৬ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » ঘন কুয়াশা কাটতেই বরিশাল-ঢাকা নৌরুটে ফের লঞ্চ চলাচল শুরু
৩০ December ২০২৫ Tuesday ৯:২৪:৩৭ PM
Print this E-mail this

ঘন কুয়াশা কাটতেই বরিশাল-ঢাকা নৌরুটে ফের লঞ্চ চলাচল শুরু


নগর প্রতিনিধি:

ঘন কুয়াশা ও বৈরী আবহাওয়ার কারণে টানা দুই দিন বন্ধ থাকার পর বরিশাল–ঢাকা নৌরুটে আবারও যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকালে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচলের অনুমতি দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এর ফলে রাত থেকেই বরিশাল-ঢাকা রুটে নিয়মিত লঞ্চ চলাচল শুরু হয়।


এদিকে, নৌযান চলাচল পুনরায় চালু হওয়ায় দীর্ঘ সময় আটকে পড়া যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


লঞ্চ কর্তৃপক্ষ ও নদীবন্দর সূত্র জানায়, মঙ্গলবার ঢাকা থেকে বরিশালের উদ্দেশে মানামি, পারাবত-১৮, কুয়াকাটা-২ এবং শুভরাজ-৯ লঞ্চ ছেড়ে আসার কথা রয়েছে। অপরদিকে বরিশাল থেকে ঢাকার উদ্দেশে পারাবত-১১, সুরভী-৭, পারাবত-১২ ও এম খান-৭ লঞ্চ যাত্রা শুরু করেছে।

এছাড়া ঢাকা-চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি রুটে চলাচল করছে এমভি ফারহান-৭ এবং ঝালকাঠি-বরিশাল-চাঁদপুর-ঢাকা রুটে যাত্রী পরিবহন করছে এমভি সুন্দরবন-১২।


এর আগে, ঘন কুয়াশার কারণে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টার দিকে বরিশাল নদীবন্দর থেকে ঢাকাগামী পাঁচটি লঞ্চের যাত্রা বাতিল করা হয়। এর মধ্যে চারটি ছিল সরাসরি ঢাকাগামী এবং একটি ছিল ভায়া রুটে চলাচলকারী লঞ্চ। সে সময় নিরাপত্তার স্বার্থে যাত্রীদের নামিয়ে দিয়ে লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় বিআইডব্লিউটিএ।


বিআইডব্লিউটিএ বরিশাল নদীবন্দরের নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের পরিদর্শক জুলফিকার আলী জানান, ঢাকা কার্যালয়ের নির্দেশনায় কুয়াশার কারণে সাময়িকভাবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল। আবহাওয়া অনুকূলে আসায় মঙ্গলবার থেকে আবারও সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র
অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৪১ হাজার কৃষক, সবচেয়ে বেশি ক্ষতি আমন বীজতলায়
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com