Current Bangladesh Time
Sunday September ২০, ২০২৬ ১২:৫৮ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস
১ January ২০২৬ Thursday ৩:১২:৫৪ PM
Print this E-mail this

বরিশালে নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীদের উচ্ছ্বাস


নগর প্রতিনিধি:

নতুন বছরের প্রথম দিনে বরিশালে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়েছে নতুন পাঠ্যবই। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক চলায় এবার কোনো ধরনের আনুষ্ঠানিকতা বা ‘বই উৎসব’ ছাড়াই সাধারণ নিয়মে বই বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই বরিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করে। তবে মাধ্যমিকের সবগুলো বই এখনও এসে পৌঁছায়নি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। ফলে যা এসে পৌঁছেছে সেটুকুই বিতরণ করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।


তবে জানুয়ারি মাসের মধ্যেই সবার হাতে সব বই পৌঁছে যাবে বলেও জানান তারা।

এ দিকে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। বরিশাল জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী লাবিব বলেন, ‘নতুন বইয়ের ঘ্রাণ সবচেয় বেশি ভালো লাগে। নতুন বই থেকে নতুন নতুন বিষয়ে জানবো।’


সপ্তম শ্রেণির শিক্ষার্থী সাব্বির বলেন, ‘নতুন বছর, নতুন ক্লাস, নতুন বই, পড়ালেখা চাপ কিছুটা বাড়বে। তবে আগে থেকেই পড়ালেখা শুরু করতে হবে।’

এ বছর বরিশাল জেলায় মাধ্যমিকে এক কোটি ৩৮ লাখ সত্তর হাজার বইয়ের চাহিদার বিপরীতে বই এসেছে ৭৩ শতাংশ। আর প্রাথমিকে ১২ লাখ বইয়ের শতভাগই বিদ্যালয়গুলোতে সরবরাহ করা হয়েছে।


এ বিষয়ে বরিশাল জেলা শিক্ষা (ভারপ্র‍াপ্ত) কর্মকর্তা মোহাম্মদ আ. জব্বার জানান, মাধ্যমিকে চাহিদার ৭৩ শতাংশ বই বিতরণ করা হয়েছে। চলতি মাসেই বাকি বইগুলো বিদ্যালয়গুলোতে পৌঁছে যাবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com