Current Bangladesh Time
Wednesday June ১৭, ২০২৬ ৬:০৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » সংবাদ শিরোনাম » বরিশালে চার প্রার্থীর মনোনয়ন বাতিল, বিএনপি-জামায়তসহ স্থগিত ৮
৩ January ২০২৬ Saturday ৮:৪২:০৯ PM
Print this E-mail this

বরিশালে চার প্রার্থীর মনোনয়ন বাতিল, বিএনপি-জামায়তসহ স্থগিত ৮


আমাদের বরিশাল ডেস্ক:

বরিশালে চার প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা। এ ছাড়া বেশ কিছু অসঙ্গতি থাকায় বিএনপি-জামায়তসহ ৮ প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের সভা কক্ষে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান বরিশাল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন।


বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে পাঁচ প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী কামরুল ইসলাম খানের হলফনামায় উল্লেখ করা আয়করের সঙ্গে অসঙ্গতি থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়েছে। তবে বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন, স্বতন্ত্র প্রার্থী আব্দুস সোবাহান, ইসলামী আন্দোলনের মো. রাসেল সরদার ও জাতীয় পার্টি (জেপি) ছেরনিয়াবাত সেকেন্দার আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।


বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের মোট ১০ প্রার্থীর মধ্যে একজনের  বাতিল, স্থগিত করা হয়েছে পাঁচজন ও বৈধ ঘোষণা করা হয়েছে চার প্রার্থীর মনোনয়ন। অঙ্গীকারনামা না থাকায় বাতিল করা হয়েছে জাসদের আবুল কালাজ আজাদের মনোনয়ন। আয়কর নিয়ে অভিযোগ থাকায় বিএনপি মনোনীত প্রার্থী সরদার সরফুদ্দিন আহমেদ সান্টুর ও জামায়াতে ইসলামীর প্রার্থী আ. মান্নান মনোনয়ন স্থগিত করা হয়েছে আয়কর না থাকায়।

এ ছাড়া আরও স্থগিত করা হয়েছে জাতীয় পার্টির মনোনীত এম এ জলিল, কংগ্রেসের আব্দুল হক, এনপিপি সাহেব আলীর মনোনয়ন। বৈধ ঘোষণা করা হয়েছে বাসদের তারিকুল ইসলাম, রনজিৎ কুমার বাড়ৈ, খেলাফত মজলিসের মুন্সি মোস্তাফিজুর রহমান ও ইসলামী আন্দোলনের নেছার উদ্দিন আহমেদ।


বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে মোট ৯ প্রার্থীর মধ্যে বৈধ ঘোষণা করা হয়েছে চারটি, বাতিল করা হয়েছে তিনটি এবং স্থগিত করা হয়েছে দুটি মনোনয়ন।

বৈধ ঘোষণা করা প্র‍ার্থীরা হলেন: জয়নুল আবেদীন, ইসলামী আন্দোলনের মো. সিরাজুল ইসলাম, গণ অধিকার পরিষদের ইয়ামিন এইচ এম ফারদিন ও আমার বাংলাদেশ (এবি) পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।


দলীয় প্রধানের অঙ্গীকারনামা না থাকায় বাতিল করা হয়েছে জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস ও ফকরুল আহসানের মনোনয়ন। একইসঙ্গে ভোটারদের সমর্থনের অঙ্গীকারনামা না থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুস সত্তার খানের মনোনয়ন বাতিল হয়েছে।


দ্বৈত নাগরিকত্ব থাকায় স্থগিত হয়েছে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু ও দলীয় সমর্থনের অঙ্গীকারনামা না থাকায় স্থগিত হয়েছে জাতীয় পার্টির মো. আজিমুল মাহমুদ জিয়াদের মনোনয়ন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com