Current Bangladesh Time
Monday June ২৯, ২০২৬ ১২:১০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » বৃদ্ধের প্রশ্ন: ভোট বলতে তো ব্যালটে সিল মারাকে বুঝি, গণভোট কী?
১০ January ২০২৬ Saturday ৯:৩৮:৫১ PM
Print this E-mail this

বৃদ্ধের প্রশ্ন: ভোট বলতে তো ব্যালটে সিল মারাকে বুঝি, গণভোট কী?


নিজস্ব প্রতিনিধি:

বরিশালের বাবুগঞ্জ উপজেলার বাবুগঞ্জ খেয়াঘাট এলাকার ষাটোর্ধ্ব বাসিন্দা দুলাল গাজী। ওই এলাকার একটি চায়ের দোকানে চা পান করা অবস্থায় আলাপ হয় তার সঙ্গে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার একপর্যায়ে তার কাছে জানতে চাওয়া হয়—গণভোট কী জানেন?

এমন প্রশ্নের জবাবে বৃদ্ধ দুলাল গাজী বলেন, ‌‘ভোট বলতে তো কেন্দ্রে গিয়ে ব্যালটে সিল মারাকে বুঝি। তবে গণভোট কী, তা তো জানি না।’

জাহাঙ্গীর হোসেন নামের আরেকজন বলেন, ‘আমরা ভোট সেন্টারে গিয়ে ব্যালট পেপারে ভোট দিয়ে অভ্যস্ত। গণভোটের বিষয়ে কিছু জানি না। এ বিষয়ে এলাকায় কোনো প্রচার-প্রচারণা চোখে পড়েনি। মানুষকে এটি বোঝানো দরকার।’

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। বিশেষ করে ‘গণভোট’ এবছরই প্রথম হওয়ায় সরকারের তরফ থেকে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু বরিশাল শহরের কিছু স্থানে প্রচার-প্রচারণার দৃশ্য চোখে পড়লেও উপজেলাগুলোতে এ-সংক্রান্ত কার্যক্রম তেমনটা চোখে পড়েনি।

বরিশালের নদীবেষ্টিত উপজেলা হিজলা-মেহেন্দিগঞ্জ আসনের নতুন ভোটার হওয়া রিমন খান। তিনি জাগো নিউজকে বলেন, ‘শুনেছি এবছর দুইটা ভোট দিতে হবে। একটা সংসদ নির্বাচনের ভোট, আরেকটা গণভোট। কিন্তু সেই গণভোটটা কী জন্য, কেন দেবো—সেটাই তো বুঝি না। যদি ক্যাম্পেইন করে বোঝানো না হয়, তাহলে সাধারণ মানুষ বিষয়টা বুঝতে পারবে না।’

মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর এলাকার আবুল কালাম বলেন, “এ বিষয়ে আমার কোনো ধারণা নেই। তবে যতটুকু শুনেছি সেখানে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দিতে হবে। এর বেশি কিছু জানি না।”

বাবুগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক মোস্তফা কামাল বলেন, ‘গণভোটে যে চারটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে, সেগুলোর বিষয়ে সাধারণ ভোটারদের মাঝে স্বচ্ছ ধারণা নেই। বিষয়গুলো সাধারণ মানুষকে বোঝাতে হবে। এজন্য অধিকতর প্রচার-প্রচারণা দরকার।’

জানতে চাইলে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা খাইরুল আলম সুমন জাগো নিউজকে বলেন, ‘গণভোট সম্পর্কে প্রচারণা চালাতে জেলার সব উপজেলার প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রচারণামূলক বিলবোর্ড-ব্যানারও সাঁটানোর ব্যাপারে উপজেলা প্রশাসনকে বলা হয়েছে।’

বরিশালের ছয়টি আসনে মোট ভোটার ২২ লাখ ৮৪ হাজার ৯৪৮ জন। এর মধ্যে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে তিন লাখ ২৩ হাজার ৮১৭ জন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে তিন লাখ ৮০ হাজার ৪৯৬ জন, বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে তিন লাখ ২৭ হাজার ৮৯৫ জন, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনে চার লাখ ১৭ হাজার ৫৪ জন, বরিশাল-৫ (সিটি-সদর) আসনে চার লাখ ৯৩ হাজার ৯৫০ জন এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে তিন লাখ ১০ হাজার ৪৯৭ জন।

গণভোটে তত্ত্বাবধায়ক সরকার ও সাংবিধানিক প্রতিষ্ঠান, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থা, ৩০টি ঐকমত্যভিত্তিক সংস্কার প্রস্তাব এবং অন্যান্য সাংবিধানিক সংশোধনী—এ চারটি বিষয়ে ‘হ্যাঁ’ অথবা ‘না’ ভোট দিতে হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
খাল উদ্ধার না হলে ডুববে ‘প্রাচ্যের ভেনিস’
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com