Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ৯:২২ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » সংবাদ শিরোনাম » বরিশালে আলমারি থেকে গুলি উদ্ধার, এক ব্যক্তি কারাগারে
১৩ January ২০২৬ Tuesday ৯:১২:৩৮ PM
Print this E-mail this

বরিশালে আলমারি থেকে গুলি উদ্ধার, এক ব্যক্তি কারাগারে


নগর প্রতিনিধি:

বরিশালের কাউনিয়া থানাধীন এলাকায় আলমারি থেকে গুলি উদ্ধারের ঘটনায় জাকির হোসেন মিঞা (৫৭) নামের এক ব্যক্তিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

মঙ্গলবার আদালত এ আদেশ দেন। এর আগে সোমবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। জাকির হোসেন নগরীর কলেজ রোড এলাকার রওশন আরা মঞ্জিলের বাসিন্দা। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, গত ৫ জানুয়ারি জাকির হোসেন নগরীর বিসিক এলাকার আকবর নামের এক ব্যক্তির কাছে একটি পুরোনো স্টিলের আলমারি মেরামতের জন্য দেন। মেরামতের সময় আলমারির ভেতর থেকে সাত রাউন্ড গুলি উদ্ধার হয়। 

বিষয়টি আকবর মো. জাহাঙ্গীর নামে আরেকজনকে জানালে তিনি জাকির হোসেনকে ডেকে গুলির বৈধতা সম্পর্কে জানতে চান। তবে জাকির কোনো সন্তোষজনক জবাব না দিয়ে গুলিগুলো রাস্তার পাশে ফেলে দিয়ে চলে যান। পরে জাহাঙ্গীর গুলিগুলো কাউনিয়া থানায় জমা দেন। 

ওসি আরও জানান, পরে বিষয়টি জানতে পেরে জাকির হোসেন ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের সাবেক এক কাউন্সিলরের কার্যালয়ে ডেকে নিয়ে মারধর করেন। এ ঘটনায় সোমবার জাহাঙ্গীর কাউনিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ রাতে জাকির হোসেনকে গ্রেপ্তার করে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com