Current Bangladesh Time
Monday May ২৫, ২০২৬ ৩:৫৭ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক
১৭ January ২০২৬ Saturday ১০:২১:৪৬ PM
Print this E-mail this

পাথরঘাটায় বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মী আটক


পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার পাথরঘাটায় পাল্টাপাল্টি মামলায় বিএনপির-জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করেছে থানা-পুলিশ। গতকাল শুক্রবার গভীর রাত থেকে আজ শনিবার দুপুর ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদেরকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা।

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটায় বিএনপি ও জামায়াতের মধ্যে উত্তেজনা চলছে। ১২ জানুয়ারি পাথরঘাটা সদর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর বায়তুলমাল সম্পাদক নাসির উদ্দিনকে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার অভিযোগে হামলা করে পা ভেঙে দেওয়ার অভিযোগ রয়েছে বিএনপি কর্মী নুর আলমের বিরুদ্ধে।

এর পরের দিন (১৩ জানুয়ারি) বিকেলে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের খলিফারহাটের চৌরাস্তায় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সেলিম বেপারী ও উপজেলা বিএনপির নির্বাচন কমিটির সদস্য সরোয়ার হোসেন ফারুকের সঙ্গে একই অভিযোগে জামায়াত নেতাদের সঙ্গে তর্ক হয়। এর একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি হয়। এতে উভয় পক্ষের ছয়জন আহত হন। এ ঘটনায় উভয় দল পাথরঘাটা থানায় মামলা করে। পরে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১২ নেতা-কর্মীকে আটক করে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন পাথরঘাটা পৌর জামায়াতের আমির মাওলানা বজলুর রহমান (৫০), রায়হানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম উরফে গদি কালাম (৫৫), চরদুয়ানী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওমরসানী (৩০) রয়েছে।

এ ছাড়াও হৃদয় মোল্লা (১৯), ইমরান (১৮), এমদাদুল হক (৩০), মো. মুন্না (২৪), মো. নাসির চৌধুরী (৪৭), মো আব্দুর রহমান, তোহা ইব্রাহিম (২৪), মো. মোস্তফা হাং (৫৩), মো. নাসির শেখকে (২৫) আটক করা হয়েছে।

বরগুনা-২ আসনের জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক শামীম হাসান বলেন, বিএনপির যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তারা নির্বিঘ্নে চলাফেরা ও নির্বাচনী কার্যক্রম চালাচ্ছে। অথচ পুলিশ তাদের না ধরে জামায়াতের নেতা-কর্মীদের হয়রানি করছে। তিনি পৌর জামায়াতের আমিরকে আটকের ঘটনায় নিন্দা জানিয়ে পাথরঘাটা থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন। 

পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক বলেন, রাতে যাদের আটক করা হয়েছে তাদের বেশির ভাগই নিরীহ পথচারী। যৌথ বাহিনীর এমন আটকের ঘটনায় ভোটারদের মধ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। 

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা জানান, নির্বাচনকে কেন্দ্র করে পাথরঘাটার পরিবেশ শান্ত রাখতে ডিআইজি মহোদয়ের নির্দেশ রয়েছে। এ জন্য পাথরঘাটায় অতিরিক্ত পুলিশের পাশাপাশি নৌবাহিনীসহ বিভিন্ন গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত বিএনপি ও জামায়াতের ১২ জনকে আটক করা হয়েছে। আটকের সংখ্যা আরও বাড়বে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে রোগীর মৃত্যুকে ঘিরে হাতাহাতি, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা
বিপজ্জনক ৩৮ বাঁকে নিত্য দুর্ঘটনা: মৃত্যুফাঁদের মহাসড়কে দক্ষিণের ঈদযাত্রা
সাবেক এমপি ও আ,লীগ নেতা ইউসুফ হোসেন হুমায়ুন মারা গেছেন
বরিশালে প্রাথমিকের সাড়ে ৬ হাজার পদ শূন্য
আ.লীগের সাবেক এমপির সম্পত্তি জব্দের নির্দেশ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com