বরগুনা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসারের কক্ষে ঢুকে সেলাই রেঞ্জ দিয়ে হামলা চালিয়েছেন এক যুবক। এতে অফিস সহকারী মো. জহিরুল ইসলাম আহত হন। পরে হামলাকারী ওই যুবককে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে দশটার দিকে বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
আটক ওই যুবকের নাম মো. ইব্রাহীম (৩০)। তিনি বরগুনা সদর উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাঁশবুনিয়া এলাকার মো. ইউনুস দফাদারের ছেলে।
বরগুনা জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, সকালে সরকারি কাজে বরগুনার তালতলী উপজেলায় যান বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার। এ সময় তার কক্ষটি ফাঁকা ছিল। হঠাৎ করে এই ফাঁকা কক্ষে ১৫ ইঞ্চি সাইজের একটি সেলাই রেঞ্জ নিয়ে প্রবেশ করেন ইব্রাহীম। এ সময় বাধা দেন ডিসির অফিস সহকারী মো. জহিরুল। এতে ক্ষিপ্ত হয়ে সেলাই রেঞ্জ দিয়ে আঘাত করে জহিরুলকে আহত করেন ইব্রাহিম।
পরে অফিসে কর্তব্যরত অন্য কর্মীরা ইব্রাহিমকে আটক করে পুলিশ সোপর্দ করেন। আর জহিরুলকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
আহত জহিরুল বলেন, ‘আমি আমার রুমের সামনে ছিলাম। তখন দেখতে পাই- ডিসি স্যারের রুমে একজন লোক ঢুকতেছে। তখন আমি তাকে বাধা দেই। তখন ওনার প্যান্টের মধ্যে ১৪/১৫ ইঞ্চি সাইজের একটি সেলাই রেঞ্জ ছিল। ওটা আমি জব্দ করি। তখন উনি সেলাই রেঞ্জ আমার হাত থেকে টেনে নিয়ে আমার উপর হামলা করে।’
ঘটনার সময় ডিসি অফিসে ছিলেন না জানিয়ে তিনি বলেন, ‘ডিসি স্যার তখন তালতলী উপজেলায় সরকারি কাজে যাচ্ছিলেন।’
এ বিষয়ে বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস বলেন, একজন ব্যক্তি ডিসি স্যারের রুমে হঠাৎ প্রবেশ করে। তার কাছে একটি সেলাই রেঞ্জ ছিল। কি উদ্দেশ্যে সে আসছে, কেন আসছে, তার আসার উদ্দেশ্য কি- বিষয়টি এখন তদান্তাধীন আছে। আমরা তাকে পুলিশে সোপর্দ করেছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান আছে।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, অভিযুক্ত আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার