Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৩:২১ AM
Barisal News
Latest News
Home » দৌলতখান » ভোলা » ভোলা ২: নির্বাচনি প্রচারণা নিয়ে বিএন‌পি-জামায়া‌তের মারামা‌রি, আহত ৬
৩ February ২০২৬ Tuesday ৪:২৪:৪২ PM
Print this E-mail this

ভোলা ২: নির্বাচনি প্রচারণা নিয়ে বিএন‌পি-জামায়া‌তের মারামা‌রি, আহত ৬


দৌলতখান ((ভোলা) প্রতিনিধি:

ভোলা-২ আসনের দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়‌নের নির্বাচনি প্রচারণাকে কেন্দ্র ক‌রে বিএন‌পি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে মারামা‌রির ঘটনা ঘ‌টে‌ছে। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হ‌য়ে‌ছেন। আহতদের প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।

মঙ্গলবার বেলা সা‌ড়ে ১১টার দি‌কে ভোলার দৌলতখান উপজেলার মেদুয়া ইউনিয়‌নের ৮ নাম্বার ওয়া‌র্ডের মু‌ন্সিরহাট এলাকায় এ ঘটনা ঘ‌টে।

স্থানীয়রা জানান, সকাল থে‌কেই মেদুয়া ইউনিয়‌নের বি‌ভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা কর‌ছি‌লেন জামায়া‌তে ইসলামী ও ছাত্র-‌শি‌বিরের নেতাকর্মীরা। তারা মু‌ন্সিরহাট এলাকায় আসলে স্থানীয় বিএন‌পি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে তা‌দের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ‌বিএন‌পির নেতাকর্মীরা জামায়া‌তের নেতাকর্মী‌দের সঙ্গে হাতাহাতি-মারামারিতে জড়ায়। এতে উভয়প‌ক্ষের অন্তত ৬ জন আহত হন।

‌দৌলতখান থানার ওসি‎‎ মো. সাইফুল ইসলাম শিকদার জানান, খবর পে‌য়ে পু‌লিশ, নৌবা‌হিনী ও কোস্টগার্ড প‌রি‌স্থিত নিয়ন্ত্রণে আনে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি শান্ত র‌য়ে‌ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com