Current Bangladesh Time
Thursday August ২৭, ২০২৬ ১২:১৭ AM
Barisal News
Latest News
Home » কাঁঠালিয়া » ঝালকাঠি » রাজাপুর » ঝালকাঠি-১ আসনে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে মহিলা জামায়াতের সংবাদ সম্মেলন
৩ February ২০২৬ Tuesday ৪:৩৭:২০ PM
Print this E-mail this

ঝালকাঠি-১ আসনে প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে মহিলা জামায়াতের সংবাদ সম্মেলন


ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ফয়জুল হকের দাঁড়িপাল্লা প্রতীকের প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগে রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন হয়েছে।

সোমবার(০২ ফেব্রুয়ারি) দুপুরে এ সংবাদ সম্মেলন করে রাজাপুর উপজেলা মহিলা জামায়াতের কর্মপরিষদের সদস্য খাদিজা বেগম মৌখিক অভিযোগে বলেন, সোমবার সকালে রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের পিংড়ি এলাকায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারে গেলে বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম জামালের পক্ষে কয়েকজন নেতাকর্মী তাদের বাধা দেন।

তিনি বলেন, প্রথমে মাজেদা বেগম নামে এক নারী বাধা দিয়ে মোবাইল ফোনে জানালে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেলের নেতৃত্বে কয়েকজন যুবদল নেতা ঘটনাস্থলে গিয়ে প্রচারে বাধা সৃষ্টি করেন। তার পাশের এলাকায় গেলেও সেখানে বাধা দেওয়া হয় ।
খবর পেয়ে জামায়াতের শুক্তগড় ইউনিয়ন আমীর আব্দুল আলিম ঘটনাস্থলে গেলে তাকে অবরুদ্ধ করা হয়। সংঘর্ষ এড়াতে জামায়াতের নেতাকর্মীরা এলাকা ত্যাগ করেন।

জামায়াতের নারী নেত্রীরা আরো জানায়, এর পূর্বেও একই এলাকায় কয়েকবার প্রচারে বাধার মুখে পড়তে হয়েছে।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর উপজেলা আমীর মাওলানা মো. কবির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জহিরুল হক সোহেল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি বর্তমানে খুলনায় অবস্থান করছি। এমন ঘটনার সাথে কোন ভাবেই আমি বা আমার দলের কোন সম্পৃক্ত নেই, বলেন যুবদল নেতা জহিরুল হক সোহেল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com