Current Bangladesh Time
Tuesday July ১৪, ২০২৬ ৪:০০ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ আটক ২
৮ February ২০২৬ Sunday ২:৫৬:৪৭ PM
Print this E-mail this

বরিশালে বিনামূল্যের বই বিক্রি করতে গিয়ে শিক্ষকসহ আটক ২


নগর প্রতিনিধি:

বরিশালে অষ্টম ও নবম শ্রেণির বিনামূল্যের বই লাইব্রেরিতে বিক্রি করতে গিয়ে এক শিক্ষকসহ দুজনকে আটক করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) রাতে নগরীর সদর রোডের অনামি লেনের একটি লাইব্রেরির সামনে থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। আটক দুজন হলেন, শফিকুল ইসলাম (২৪) ও রুবেল খান (৩০)।

শফিকুল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।তিনি সিংহেরকাঠী এলাকার শহিদুল ইসলামের ছেলে।

অন্যদিকে রুবেল সদর উপজেলার সাহেবেরহাট এলাকার নরকাঠী গ্রামের নুর ইসলাম খানের ছেলে। তিনি পেশায় একজন ভ্যানচালক।

কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কামাল বলেন, বইগুলো কর্ণকাঠী অগ্রযাত্রা আইডিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে বিক্রির জন্য আনা হয়েছিল।গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে আটক করা হয় এবং ৩২৯টি বই উদ্ধার করা হয়।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com