Home » পাঠকের লেখা » শিল্পোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি: ঝালকাঠির নির্বাচনী সমীকরণ।
১০ February ২০২৬ Tuesday ১০:০৫:৫০ PM
শিল্পোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি: ঝালকাঠির নির্বাচনী সমীকরণ।
ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিকসের স্ট্যাডিতে চমৎকার একটা অংশ ‘ইন্ডাস্ট্রিয়াল লোকেশন ফ্যাক্টর’। যা কোন অঞ্চলের প্রাকৃতিক সম্পদ ও যাতায়াতের ভিত্তিতে অর্থনৈতিক সম্ভাবনা ব্যাখ্যা করে থাকে। তত্ত্বমতে ‘পূর্ব বাংলার কোলকাতা’ নামে খ্যাত ঝালকাঠি দেশের অর্থনীতিতে সবসময়ই সম্ভাবনাময় একটি অংশ হয়ে ছিল প্রাচীনকাল থেকেই। ন্যাচারাল রিসোর্সের অঢেল ভান্ডার আছে, অবাধ নৌ-যোগাযোগের সুযোগ আছে; কিন্তু শিল্প বিকাশের জন্য প্রয়োজনীয় সকল নিয়ামক বিদ্যমান থাকলেও নীতিনির্ধারকদের টেবিলে এই জনপদের গুরুত্ব বরাবরই ছিল তলানির দিকে।
বিশেষত বিগত আওয়ামী আমলে এই শিল্পায়নের সম্ভাবনা যেটুকু ছিল তাও হারাতে বসেছিল উপযুক্ত নীতিগত উদ্যোগের অভাবে। তাই অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক বাস্তবতায় এই অঞ্চলের জনগণের অনিবার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে জাতীয় নীতিনির্ধারণে নিজেদের হিস্যা বুঝে নেয়া। আর তার অবারিত সুযোগ নিয়ে এসেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই এ অঞ্চলের অর্থনীতির ভাগ্যের পরিবর্তনে ‘ডিসাইডিং ফ্যাক্টর’ হয়ে উঠেছে জাতীয় নির্বাচনের ফলাফল।
ঝালকাঠি-২ আসন থেকে এর আগে আমির হোসেন আমু খোদ শিল্প, খাদ্য ও দুর্যোগ ও ত্রান মন্ত্রীর মত গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলেও জেলার অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য কার্যকর কোন পদক্ষেপ তার নেই বললেই চলে। জুলাই পরবর্তী সময়ে দেশের রাজনীতিতে যখন চলছে পরিবর্তনের হাওয়া, তখন এই জনপদের তাগিদ একটাই; পরিবর্তন! আর পরিবর্তনের এই অসাধ্য সাধনের একমাত্র পথ উপযুক্ত প্রতিনিধি নির্বাচন করে নীতিনির্ধারণে জন-আকাঙ্খার বাস্তবায়ন নিশ্চিত করা।
ঝালকাঠি-২ আসনে চলতি নির্বাচনে প্রার্থীদের মধ্যে অন্যতম উল্লেখযোগ্য নাম বিএনপি মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা (ইলেন ভুট্টো), দশ দলীয় জোটের মনোনীত প্রার্থী নিয়ামুল করিম ও ইসলামি আন্দোলনের মনোনীত প্রার্থী সিরাজুল ইসলাম সিরাজী দেশব্যাপী দক্ষিনপন্থী রাজনীতির ব্যাপক উত্থান ঘটলেও এই আসনে ইসলামপন্থী দলগুলোর প্রার্থীদের ক্ষেত্রে তা ব্যতিক্রম।
দীর্ঘ ফ্যাসীবাদী শাসনামলে তাদের উভয়েই রাজনৈতিক পরিমন্ডলে বেশ অপ্রাসঙ্গিক নাম।
ইসলামি আন্দোলনের প্রার্থী সিরাজুল ইসলাম স্থানীয়ভাবে ওয়াজ-মাহফিল এর ক্ষেত্রে যথেষ্ট পরিচিত নাম হলেও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডে তার উপস্থিতি নিয়ে সন্দিহান অনেকেই। খোদ ইসলামপন্থী ভোটারদেরই একাংশের বিরোধ প্রকাশমান হচ্ছে সাম্প্রতিক সময়ে। আবার জামায়াত ও ইসলামি আন্দোলনের এগারোদলীয় জোট জোট ভেঙ্গে যাওয়ায় এই অঞ্চলের ডানপন্থী ভোটব্যাংকও বিভাজিত হওয়ার সম্ভাবনা জোড়ালো হচ্ছে ক্রমশ। তাই এককভাবে কোন একটি পক্ষের জয় কঠিন হয়ে পড়ছে।
অপরদিকে অন্যান্য বাম ও মধ্যমপন্থী দলগুলোর অবস্থান অপেক্ষাকৃত নাজুক হওয়ায় তুলনামূলক সহজ মাঠ তৈরি হয়েছে বিএনপি দলীয় প্রার্থী ইলেন ভুট্টোর জন্য। জেলার তরুণ, প্রগতিশীল সমাজ ও নারী ভোটারদের ব্যাপক অংশের সমর্থন থাকায় এই আসনে শক্ত অবস্থান তৈরি হয়েছে তার। এই আসন থেকে এর আগেও ২০০১ সালে আওয়ামী লীগের হেভিওয়েট শীর্ষ নেতা আমির হোসেন আমুকে পরাজিত করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। তাই এবারের নির্বাচনেও পরিষ্কার ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছেন বিএনপির অভিজ্ঞ এই নারী রাজনীতিবিদ। তুলনামূলক অভিজ্ঞ প্রার্থী হিসেবে সংসদে জোড়ালো অবস্থান রাখার সক্ষমতা রাখবেন বলেই ধারণা বিজ্ঞজনদের। তাই পূর্ববর্তী সময়ে সাংসদ হিসেবে জেলার উন্নয়নে তার ইতিবাচক ভূমিকাও এই নির্বাচনে সহায়ক হতে পারে তার জন্য। তবে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ শর্ত হবে জেলার তৃণমূল বিএনপির সহযোগিতা।
তৃণমূলের নিরঙ্কুশ সমর্থন না পেলে সহজ পথও কঠিন হয়ে উঠতে পারে দলীয় প্রার্থীর জন্য। জনসংখ্যার ট্রানজিশনাল কারণে বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে চালকের আসনে আসীন হয়েছে দেশের তরুণ সমাজ। চব্বিশের গণ-অভ্যুত্থানের প্রেক্ষিতে সেই ভূমিকা হয়ে উঠেছে আরও তাৎপর্যময়। তাই নির্বাচনের সমীকরণেও গুরুত্বপূর্ণ চলক হয়ে উঠেছে তরুণ ভোটব্যাংক। প্রার্থীদেরও কর্মসূচির ব্যপক অংশ জুড়ে আছে এই অংশের কাছে পৌঁছানোর চেষ্টা। যদিও কমবেশি সব পক্ষই আত্মবিশ্বাসী এই ব্যাপারে, তবে দিনশেষে ব্যালটের হিসাবেই হবে সকল সমীকরণের সমাধান, ইতি ঘটবে সকল জল্পনা-কল্পনার। জণগণও পরিবর্তনের আশা বাঁধবে নতুন উদ্যমে, নতুন শুরুর!
লেখক: সাকিব খন্দকারলেখক ও অ্যাক্টিভিস্ট শিক্ষার্থী, শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বৃক্ষ রোপণের বড় চ্যালেঞ্জ পরিচর্যা নিশ্চিত করা : তথ্যমন্ত্রী
বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে আক্রান্ত ১৪৫০
বরিশাল বিশ্ববিদ্যালয়: অর্ধেক শিক্ষকের পদ ফাঁকা শিক্ষার মান নিয়ে প্রশ্ন
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ
আগুনে পোড়া ভবনে ৭.৪২ কোটি টাকার ‘ভুতুড়ে’ সংস্কার: বিসিসির অর্থ লোপাটের চাঞ্চল্যকর চিত্র