Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ৫:১৯ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাকেরগঞ্জ » ফুল নিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতে বিএনপির আবুল হোসেন
১৩ February ২০২৬ Friday ৭:২৩:৩৭ PM
Print this E-mail this

ফুল নিয়ে পরাজিত প্রার্থীর বাড়িতে বিএনপির আবুল হোসেন


বরিশাল-০৬ (বাকেরগঞ্জ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীর বাড়িতে ফুল নিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির প্রার্থী আবুল হোসেন খান। নির্বাচনের পর এমন উদ্যোগ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে জামায়াতে ইসলামের প্রার্থী মাওলানা মাহমুদ নবীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রায় ৩২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হন বিএনপি প্রার্থী আবুল হোসেন খান। ফলাফল ঘোষণার পর এলাকায় উৎসবমুখর পরিবেশ দেখা গেলেও রাজনৈতিক সহাবস্থান ও সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

শুক্রবার জুমার নামাজের পর দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুলের তোড়া হাতে মাওলানা মাহমুদ নবীর বাসভবনে যান আবুল হোসেন খান। সেখানে দুই প্রার্থীর মধ্যে কুশল বিনিময় হয় এবং নির্বাচন-পরবর্তী পরিস্থিতি, এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা হয়।

বিজয়ী প্রার্থী আবুল হোসেন খান বলেন, নির্বাচনের আগ থেকেই আমি বলে আসছি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্ম ও সব রাজনৈতিক মতের মানুষকে নিয়ে আমরা দেশ গড়তে চাই। তাই বিভেদ ভুলে একসঙ্গে কাজ করার বার্তা দিতেই প্রথমে পরাজিত প্রার্থীর বাসায় এসেছি।

পৌর বিএনপির সভাপতি নাছির জোম্মাদার বলেন, বিষয়টি ইতিবাচক চিন্তা থেকেই করা হয়েছে। নির্বাচনে প্রতিযোগিতা থাকবে, তবে নির্বাচন শেষ হওয়ার পর সেই প্রতিযোগিতা ধরে রাখা ঠিক নয়। এ চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহবদ্দিন তালুকদার শাহিন বলেন, ২০২৪ সালের বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। মানুষ পরিবর্তনের অপেক্ষায় আছে, আমরাও পরিবর্তন চাই।এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাছির জোম্মাদার, সাধারণ সম্পাদক শাহবদ্দিন তালুকদার শাহিন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ফিরোজ আলম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ দুই দলের অর্ধশতাধিক নেতাকর্মী।

এ বিষয়ে জামায়াতের নেতাকর্মীরাও ঘটনাটিকে ইতিবাচক হিসেবে দেখছেন বলে জানা গেছে।

স্থানীয়দের মতে, নির্বাচনের পর দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এমন সৌজন্য সাক্ষাৎ এলাকায় রাজনৈতিক সহনশীলতা বাড়াতে সহায়ক হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com