Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ২:৩২ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » পটুয়াখালী সদর » আসছে মাছ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর জেলেরা
২৩ February ২০২৬ Monday ১:৩৩:৩৩ PM
Print this E-mail this

আসছে মাছ ধরায় নিষেধাজ্ঞা, দুশ্চিন্তায় পটুয়াখালীর জেলেরা


পটুয়াখালী প্রতিনিধি:

জাটকা সংরক্ষণ ও উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল দুইমাস মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ ইলিশের ৬টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এই দুই মাস যাতে কোন অসাধু জেলে মাছ ধরতে না সেজন্য নদীতে মৎস্য বিভাগ, উপজেলা-জেলা প্রশাসন, পুলিশ ও নৌবাহিনী সমন্বয়ে প্রতিদিন অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।

পহেলা মার্চ থেকে পটুয়াখালী পায়রা, তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে জাটকা সংরক্ষণ অভিযান, চলবে ৩০শে এপ্রিল পর্যন্ত। এরইমধ্যে নদী থেকে মাছ ধরার অনেক ট্রলার ঘাটে ফিরে আসতে শুরু করেছে। নিষেধাজ্ঞা সফল করতে জেলা মৎস্য বিভাগ ও নৌবাহিনী পটুয়াখালী তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করবে। এসময় ১০ ইঞ্চির সাইজের ইলিশ নদী থেকে ধরা সংরক্ষণ, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুদকরণ নিষিদ্ধ রয়েছে।

ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ ও এপ্রিল দুইমাস মেঘনা ও তেঁতুলিয়া নদীসহ ইলিশের ৫টি অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসময় নদীতে কোনো জাল ফেলতে পারবেন না জেলেরা। এদিকে কিছু জেলে আগেভাগেই জাল নৌকা তীরে তুলছে।

জেল জরিমানা এড়াতে নির্দিষ্ট সময়ের আগেই নদী থেকে ফিরে আসছে ট্রলারও।

জেলেরা জানান, জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদনের লক্ষ্য সরকার যে নিষেধাজ্ঞা দিয়েছে সেটা মেনে জেলেরা নদীতে যাবে না বলে ঘোষণা দিয়েছেন। এর মধ্যে দীর্ঘ সময় কর্মহীন থাকায় নানা সংকটে পড়তে হয় তাদের। তাই অভিযানের শুরুতেই সরকারি সহায়তা বিতরণ ও এনজিও’র কিস্তি বন্ধ রাখার দাবি তাদের। এর মধ্যে দীর্ঘ সময় কর্মহীন থাকায় নানা সংকটে পড়তে হয় তাদের।

জেলা মৎস্য কর্মকর্তা বিজন কুমার নন্দী বলেন, এই দুই মাস যাতে কোন অসাধু জেলে নদীতে নামতে না পারে সে বিষয় নৌবাহিনীসহ মৎস্য বিভাগের নদীতে অভিযান অব্যাহত থাকবে। আশা করছি জেলেদের সঠিক সময়ে চাল দিতে পারব।

দেশের অন্যান্য অভায়াশ্রমের সাথে পটুয়াখালী বাউফল উপজেলার তেঁতুলিয়া নদী থেকে রাঙ্গাবারী উপজেলা ৫০ কিলোমিটার এলাকায় মাছ ধরা বন্ধ রয়েছে। এসময় কর্মহীন থাকবে পটুয়াখালীর ১ লাখের বেশি জেলে। এই দুই মাস জাটকা ধরা বন্ধে ৫০ হাজার ৭শত ৫০ জন জেলেকে মাসে ৪০ কেজি করে সরকারি চাল সহযোগিতা করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com