Current Bangladesh Time
Tuesday June ১৬, ২০২৬ ১:০৫ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » মেহেন্দিগঞ্জ » বাজার নিয়ন্ত্রণে বরিশালে প্রতিমন্ত্র‍ী রাজিবের ‘নায্যমূল্যের বাজার’
২৪ February ২০২৬ Tuesday ৩:৫১:৪৬ PM
Print this E-mail this

বাজার নিয়ন্ত্রণে বরিশালে প্রতিমন্ত্র‍ী রাজিবের ‘নায্যমূল্যের বাজার’


মেহেন্দিগঞ্জ ((বরিশাল) প্রতিনিধি:

নায্যমূল্যে নিত্যপণ্য পেতে রমজান মাসজুড়ে অস্থায়ী বাজার চালু করেছেন সড়ক, রেল ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনের সংসদ সদস্য রাজিব আহসান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের তত্ত্বাবধানে পাতারহাট বন্দরের উত্তর বাজারে এ অস্থায়ী বাজার চালু করা হয়, যা চলবে শেষ রমজান পর্যন্ত।


প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই বাজারে স্বল্প মূল্যে বিক্রি করা হচ্ছে শাকসবজি ও ফলমূলসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। এই বাজার থেকে সাধারণ বাজারের তুলনায় অনেকটা কম দামে পণ্য ক্রয় করতে পারছেন ক্রেতারা। ফলে স্বস্তি ফিরে এসেছে এখানকার সাধারণ মানুষের মধ্যে।


এখানে পেয়াজ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০ টাকা, রসুন বিক্রি করা হচ্ছে ১২০ টাকা কেজি, ছোলা ৮০ টাকা, লেবু ৩৫ টাকা হালি, শসা ৪৫ টাকা, আলু ১২ টাকা, গাজর ৩০ টাকা, কাঁচামরিচ ১২০ টাকা বিক্রি হচ্ছে। আর ইফতার সামগ্রীর মধ্যে খেজুর বিক্রি হচ্ছে ৩০০-৩৫০ টাকা কেজি, মাল্টা ৩০০ টাকা, আপেল ৩০০ টাকা, কমলা ৩০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে।


স্থানীয় বাসিন্দা সাব্বির হোসেন বলছেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করছেন। অনেকটা বাধ্য হয়েই চড়া দামে পণ্য কিনছেন তারা। কিন্তু প্রতিমন্ত্রী রাজিব আহসানের এমন উদ্যোগ সাধারণ মানুষের চাহিদা পূরণের পাশাপাশি ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে মনে করছেন সাধারণ ক্রেতারা।

প্রথম দিন ন্যায্য মূল্যের এই বাজার মনিটরিং করেছেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেনের নেতৃত্বে একটি টিম।


গিয়াস উদ্দিন দীপেন বলেন, ‘মেহেন্দিগঞ্জ উপজেলার দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখা এবং ব্যবসায়ী সিন্ডিকেট ভাঙার লক্ষ্যে প্রতিমন্ত্রী রাজিব আহসান তার নিজ উদ্যোগে ন্যায্য মূল্যের এই বাজার কার্যক্রম চালু করেছেন যা শেষ রমজান অবধি চলমান থাকবে।’


তিনি আরও বলেন, ‘এরইমধ্যে আমরা উদ্যোগ নিয়েছি ৬০০-৬৫০ টাকা কেজি দরে গরুর মাংস এবং ১৫০ টাকা কেজিতে মুরগীর মাংস বিক্রি করার পরিকল্পনা করেছি। হয়তো দুই একদিনের মধ্যেই তা বাস্তবায়ন হবে।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আটকে আছে ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প, অবরুদ্ধ হাজারো জীবন
বরিশাল শেবাচিম হাসপাতাল: ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com