Current Bangladesh Time
Sunday June ১৪, ২০২৬ ৪:২৬ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বন্ধুর বউকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কারাগারে।
২৭ February ২০২৬ Friday ১:০৩:৩০ PM
Print this E-mail this

বন্ধুর বউকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, বরিশাল সিটি কর্পোরেশনের কর্মকর্তা কারাগারে।


নিজস্ব প্রতিনিধি:

বরিশালে বন্ধুর বউকে বিয়ের প্রলোভনে এক গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণসহ হুমকির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়েছেন বরিশাল সিটি করপোরেশনের এক কর্মকর্তা।

বৃহস্পতিবার মহানগর পুলিশের কাউনিয়া থানার একটি দল তাকে গ্রেপ্তার করে বলে জানান কাউনিয়া থানার এসআই শফিকুল ইসলাম।

এসআই শফিকুল ইসলাম বলেন, দুপুরে ধর্ষণ মামলায় ওই কর্মকর্তাকে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মিরাজুল ইসলাম রাসেল তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে যাওয়া মো. শহিদুল ইসলাম উজ্জ্বল (৪০) সদর উপজেলার রায়াপুরা এলাকার বাসিন্দা। তিনি বরিশাল সিটি করপোরেশনের কর ধার্য শাখার অ্যাসেসর পদে কর্মরত আছেন। এর আগে উজ্জ্বল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ব্যক্তিগত সচিব ছিলেন।

এসআই শফিকুল ইসলাম বলেন, উজ্জ্বলের বিরুদ্ধে কাউনিয়া থানায় এক নারী মামলা করেছেন। ওই মামলার আসামি হিসেবে সকালে নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার বরাতে তিনি বলেন, ভুক্তভোগী নারী দুই সন্তানের জননী। ওই নারী উজ্জ্বলের বন্ধুর স্ত্রী। পরিচয়ের সুবাদে তাদের মধ্যে মোবাইল ফোনে কথা হত। এক পর্যায়ে তাকে প্রেমের প্রস্তাব দেন উজ্জ্বল। এতেও রাজি না হলে তাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।

“বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ান উজ্জ্বল। সবশেষ ৩০ জানুয়ারি ওই নারীর ভাড়া বাসায় গিয়ে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও ভিডিও ধারণ করেন উজ্জ্বল। পরে বিয়ের প্রস্তাব দিলে তাকে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দেওয়া হয়”, বলেন এসআই শফিকুল।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com