Home » কলাপাড়া » পটুয়াখালী » কলাপাড়ায় ১৭ টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা ও শাড়ি বিতরণ
১৯ October ২০২৬ Monday ৪:৩৮:৫৩ PM
কলাপাড়ায় ১৭ টি পূজা মন্ডপে প্রধানমন্ত্রীর তহবিল থেকে টাকা ও শাড়ি বিতরণ
সৈয়দ মো. রাসেল, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় শারদীয় দুর্গা পূজা উপলক্ষে ১৭ টি মন্দিরে প্রধানমন্ত্রী ও পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে নগদ টাকা ও দরিদ্রদের জন্য পূজার শাড়ি বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০টায় সংসদ সদস্যের বাসভবনে ১৭ টি পূজা মন্ডপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে প্রধান অতিথি হিসেবে এ নগদ টাকা ও শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার প্রমুখ।
সভায় প্রধান অতিথি সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন বলেন, এবার শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। গতবারের চেয়ে কলাপাড়ায় পূজা মন্দির বাড়ায় প্রমান হয়েছে এ সরকারের আমলে সব ধর্মের মানুষের ধর্মীয় সহাবস্থান রয়েছে। পূজাকে আরও উপভোগ্য করার জন্য সরকারের পক্ষ থেকে কলাপাড়ার ১৭ টি মন্দিরে নগদ টাকা ও শাড়ি বিতরণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কলাপাড়ার ১৭ টি মন্দিরে ১০ হাজার টাকা করে এক লাখ ৭০ হাজার টাকা ও ৩০০ পিচ শাড়ি বিতরণ করা হয়।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
একের পর এক মামলায় গ্রেপ্তার মঈন আবদুল্লাহ, পরিবারের উদ্বেগ
বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
নয় বছর পর কার্নিভ্যাল: ছয় লাখ পর্যটকের জন্য প্রস্তুত হচ্ছে কুয়াকাটা
পায়রা বন্দরের চ্যানেল খনন: পলির নিচে ৬৫০০ কোটি টাকা