Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ৪:৪৭ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় জমি দখল নিয়ে বিরোধ, কৃষককে গুলি
৮ March ২০২৬ Sunday ৪:৩৯:১৬ PM
Print this E-mail this

ভোলায় জমি দখল নিয়ে বিরোধ, কৃষককে গুলি


ভোলা প্রতিনিধি:

ভোলার রাজাপুরে ফসলি জমি দখল নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক কৃষককে গুলি করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (৮ মার্চ) সকালে ভোলার চর এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ কৃষকের নাম মো. সুমন সর্দার (৩০)। তিনি ভোলার রাজাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের জনতা বাজার এলাকার বাসিন্দা।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ভোলার চরে জমি চাষাবাদ ও বর্গা দিয়ে আসছিলেন তিনি। এবারও জমি তরমুজ চাষিদের কাছে বর্গা দেন। কিন্তু সম্প্রতি আমাদের কাছ থেকে বর্গা নেওয়া তরমুজ চাষিদের কাছে মিন্টু খাঁ, নাহিল খাঁ, মো. ইকরাম ও মো. সেলিম জমি দাবি করে টাকা দাবি করেন। আমরা এতে বাধা দিই। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে যায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে সকালে মাঠে আহত সুমনসহ কয়েকজন কৃষক গরু চরাতে গেলে তাদের লক্ষ্য করে গুলি বর্ষণ করে প্রতিপক্ষরা। ওই গুলিতে একজন গুলিবিদ্ধ হন।

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, বিষয়টি শুনে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। থানায় এখনও কেউ অভিযোগ করেননি।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com