Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ৪:৪৭ PM
Barisal News
Latest News
Home » ভোলা » ভোলা সদর » ভোলায় বসত ঘরে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ
১২ March ২০২৬ Thursday ৫:৫২:৪২ PM
Print this E-mail this

ভোলায় বসত ঘরে ঢুকে বৃদ্ধাকে শ্বাসরোধ করে হত্যা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ


ভোলা প্রতিনিধি:

ভোলায় রাতের বেলা ঘরে ঢুকে হালিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা স্বর্নলংকার, জমির দলিল ও ঘরের মুল্যবান জিনিসপত্র লুট করেছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। 

বুধবার রাতে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চানকাজী শিকদার বাড়ির মফিজল শিকদারের ঘরে ওই ঘটনা ঘটে। নিহত হালিমা বেগম মফিজল শিকদারের স্ত্রী। 

স্থানীয়রা জানান, বুধবার রাতে নিহতের স্বামী তারাবি নামাজ পড়ার উদ্দেশ্যে  বাড়ির পাশের মসজিদে যান। এ সময় ঘরে একাই ছিলেন হালিমা। তারাবি নামাজ শেষে ঘরে ফিরে স্ত্রীকে ঘরের চৌকিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন এসে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন। 

নিহতের ছেলে মো. নাগর জানান, তারাবি নামাজ পড়ে এসে দেখেন ঘরের দরজা খোলা। ভেতরে গিয়ে দেখতে পান মা হালিমা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। নাকে ও কানে থাকা স্বর্ণালংকার নেই। পাশের রুমে থাকা ট্রাঙ্কের তালা ভাঙা ও ট্রাঙ্কে থাকা মালামাল ছড়ানো ছিটানো। তবে ট্রাঙ্কে থাকা জমির দলিল, নগদ টাকা অন্যান্য মূল্যবান জিনিসপত্র নেই।  

ভোলা থানার ওসি মুহম্মদ মনিরুল ইসলাম জানান,পুলিশ নিহতের সুরতাহাল রিপোর্ট সম্পন্ন করেছে। শরীরের আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহের ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরবর্তীতে  আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com