Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
১৬ March ২০২৬ Monday ৫:১২:১৭ AM
বাবুগঞ্জে নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন: সাড়ে ৩ লাখ টাকা জরিমানা
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলার সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর মোহনায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার মালিককে সাড়ে ৩ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৫ মার্চ) বিকেলে উপজেলার কেদারপুর ইউনিয়নের পূর্ব ভূতেরদিয়া মোল্লারহাট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বাবুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর মোল্লারহাট এলাকায় ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় অবৈধ বালু উত্তোলনের দায়ে ড্রেজার মালিক মনির হোসেন পেদা ও এনামুল শিকদারকে আটক করা হয় এবং বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় তাদের মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করার পর তাদের ছেড়ে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিদ্যুৎ সংযোগ ছাড়াই নভোথিয়েটারের ১৩ কোটি টাকা উধাও