Current Bangladesh Time
Wednesday July ১৫, ২০২৬ ১১:০২ AM
Barisal News
Latest News
Home » ঝালকাঠি » নলছিটি » সেনা কর্মকর্তা স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন আইনজীবী বর
১৯ March ২০২৬ Thursday ৯:০৫:৫৯ PM
Print this E-mail this

সেনা কর্মকর্তা স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন আইনজীবী বর


নলছিটি ((ঝালকাঠি) প্রতিনিধি:

নববিবাহিত স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারযোগে নিজ গ্রামে এসেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল রাশেদুল হাসান সুমন। তার স্ত্রী মেজর আসমা খানম আশা বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট গ্রামের জেডএ ভুট্টো ডিগ্রি কলেজ মাঠে ঢাকা থেকে আসা হেলিকপ্টারটি অবতরণ করে। এ সময় নবদম্পতিকে বরণ করে নিতে মাঠে ভিড় করেন স্বজন ও আশপাশের এলাকার প্রতিবেশীরা।

গ্রামে নবদম্পতির এমন রাজকীয় আগমন পরিবার ও এলাকাবাসীর মাঝে ঈদের বাড়তি আমেজ যোগ করেছে। সেনা কর্মকর্তা নববধূকে একনজর দেখতে ভিড় জমান কৌতূহলী মানুষ।

বর রাশেদুল হাসান সুমন ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য মরহুম জুলফিকার আলী ভুট্টোর ভাগনে। তার মামি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বর্তমানে ওই আসনের সংসদ সদস্য। সম্প্রতি পিরোজপুরের মেয়ে মেজর আসমা খানম আশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সুপ্রিম কোর্টের এই আইনজীবী।

প্রিয়তমা স্ত্রীকে নিয়ে প্রথমবার গ্রামের বাড়িতে আসার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতেই এমন আয়োজন করা হয়েছে বলে জানান বর রাশেদুল হাসান সুমন। তিনি বলেন, ‘আসন্ন ঈদ পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামেই উদযাপন করব।’

অন্যদিকে, গ্রামের মানুষের আন্তরিকতা ও ভালোবাসায় অভিভূত নববধূ মেজর আশা। তিনি সবার কাছে নিজেদের নতুন জীবনের জন্য দোয়া কামনা করেন।

হেলিকপ্টারে চড়ে বর ও নববধূর এই ব্যতিক্রমী আগমনকে ঘিরে পুরো মোল্লারহাট এলাকায় ঈদের উৎসবে যেন বাড়তি আনন্দের মাত্রা যোগ হয়েছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ভাঙ্গা–কুয়াকাটা ৬ লেনের ঘোষণা না আসায় দক্ষিণাঞ্চলে মিশ্রপ্রতিক্রিয়া
এইচএসসি পরীক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ
কি কথা তাহার সনে: প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে শিরিনের আলাপ, রাজনৈতিক অঙ্গনে কানাঘুষা
বন্যা-পাহাড় ধস: সাত জেলায় প্রাণহানি ৫৪, ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ
নিজেদের পরিবেশ নিজেদেরই রক্ষা করতে হবে: বরিশালে তারেক রহমান
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com