Current Bangladesh Time
Friday August ২৮, ২০২৬ ৭:২৫ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » স্বাধীনতা দিবসে বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল
২৬ March ২০২৬ Thursday ৫:১২:৪৫ PM
Print this E-mail this

স্বাধীনতা দিবসে বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল


বরগুনা প্রতিনিধি:

স্বাধীনতা দিবস উপলক্ষে দেড় বছর পর বরগুনা শহরে প্রকাশ্যে মিছিল করেছে জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে শহরের জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিল নিয়ে শহরের কয়েকটি সড়ক ঘুরে রাসেল স্কয়ার এলাকায় গিয়ে শেষ হয়।

এ মিছিলকে কেন্দ্র করে শহরে রাজনৈতিক কর্মসূচির উপস্থিতি নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্র বলছে, গত ১৯ মাসে প্রকাশ্যে এ ধরনের মিছিল দেখা যায়নি। মিছিলে নেতৃত্ব দিতে দেখা যায় জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফাহাদ হাসান তানিম এবং বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম ফাহাদকে। এ ছাড়া জেলা ও উপজেলা পর্যায়ের আরো কয়েকজন নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে দেওয়া এক ভিডিও বার্তায় ফাহাদ হাসান তানিম বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে শেখ হাসিনার বিকল্প নেই।দেশের স্বার্থে তাকে আবার নেতৃত্বে দেখতে চায় ছাত্রলীগ।’

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com