Current Bangladesh Time
Monday July ১৩, ২০২৬ ১:৪৪ PM
Barisal News
Latest News
Home » পাথরঘাটা » বরগুনা » বিষখালী নদীতে মিলল ‘রাজা’ ইলিশ, বিক্রি হলো যত দামে
২৮ March ২০২৬ Saturday ৬:৩৮:৩১ PM
Print this E-mail this

বিষখালী নদীতে মিলল ‘রাজা’ ইলিশ, বিক্রি হলো যত দামে


বরগুনার পাথরঘাটা সংলগ্ন বিশখালী নদীতে এক জেলের জালে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ‘রাজা’ ইলিশ ধরা পড়েছে।

শনিবার (২৮ মার্চ) সকালে পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিলামে ১ লাখ ৭৬ হাজার টাকা মন হিসেবে ৭ হাজার ৯২০ টাকা দরে মাছটি ক্রয় করেন পাইকার মো. জাকির হোসেন। তিনি আরও বেশি দামে বিক্রি করার জন্য মাছটি ঢাকার আড়তে পাঠাবেন বলে জানান।

এর আগে শুক্রবার দিবাগত রাতে বিশখালী নদী থেকে মাছটি মো. রাসেলের জালে ধরা পড়ে।

পাইকার জাকির হোসেন বলেন, সকালে জেলে রাসের মিয়া ‘রাজা ইলিশ’ মাছটি বিক্রির জন্য মেসার্স মনিরা আড়তে নিয়ে আসলে সেখান থেকে নিলামের মাধ্যমে তিনি মাছটি ক্রয় করেন।

মাছটির ওজন ১ কেজি ৮০০ গ্রাম। মাছটি তিনি ঢাকার যাত্রাবাড়ির আড়তে বিক্রির জন্য পাঠাবেন। সেখানে আরও বেশি দামে বিক্রি করতে পারবেন বলে আশা করছেন।

স্থানীয় জেলে ও আড়ৎদাররা বলেন, বর্তমান সময়ে বিশখালী-বলেশ্বর নদীতে সব ধরনের মাছের আকাল চলছে। জেলেদের খরচ উঠছে না। ইলিশ যা পড়ছে, সেগুলোর আকার খুব ছোট।

হঠাৎ করে এমন বড় ইলিশ পাওয়ায় হাসি ফুটেছে জেলেদের। এরকম যদি মাছ সব সময় পাওয়া যায় তবে খরচ আর বেশি হবে না, এই মাছ থেকেই উঠে আসবে।

পাথরঘাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসিবুল হক বলেন, শীত কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বড় মাছগুলো উপকূলের দিকে আসতে শুরু করেছে। তাই বড় আকারের ইলিশ মাছগুলো জেলেদের জালেও ধরা পড়তে থাকে। এরকম বড় আকারের ইলিশকে আমরা রাজা ইলিশ বলে থাকি। তবে মাছের সংখ্যা কম। বর্ষায় ইলিশ মাছ বাড়বে। ভবিষ্যতে জেলেরা আরও বড় আকারের ইলিশ ধরবেন বলে তিনি আশা করছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
গৌরনদীতে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রধানমন্ত্রীর বরিশাল আগমন: চার দাবি পূরণের আশায় বুক বেঁধেছে বরিশাল
আগামীকাল বরিশাল আসছেন প্রধানমন্ত্রী
স্বাস্থ্যের পরিচালককে নিয়ে বরিশাল ড্যাবের প্রকাশ্যে গ্রুপিং, স্বাস্থ্য বিভাগে অস্থিরতা 
প্রধানমন্ত্রীর বরিশাল সফর ঘিরে বিএনপির প্রস্তুতি, নিরাপত্তায় প্রশাসনের তৎপরতা
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com