Current Bangladesh Time
Thursday August ২৭, ২০২৬ ১:১০ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » বরিশালে বস্তিতে ভয়াবহ আগুন
৩০ March ২০২৬ Monday ৮:২৯:৫৭ PM
Print this E-mail this

বরিশালে বস্তিতে ভয়াবহ আগুন


নগর প্রতিনিধি:

বরিশাল নগরীর ভাটারখাল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৩টি ঘর আগুনে ভস্মীভূত হয়েছে।

সোমবার (৩০ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে নগরীর বান্দরোডে এলএসডি ঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলেন- কলোনির বাসিন্দা নূর ইসলাম কালু, জাপান বেপারি ও ইউনুস খান। তাদের ঘর পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানিয়েছে, বিকেলে হঠাৎ করে বস্তির বাসিন্দা নূর ইসলাম কালুর ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী জাপান ও ইউনুস খানের ঘরে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় ২০০ ঘর। তবে ফায়ার সার্ভিস সদস্যদের ঘটনাস্থলে পৌঁছার আগেই ৩টি ঘর পুড়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, আগুনের সূত্রপাত কিভাবে তা তদন্ত না করে বলা যাচ্ছে না। আমরা খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি। এতে ৩টি ঘর পুরোপুরি ভস্মীভূত হওয়ার থেকে রক্ষা পেয়েছে। তাছাড়া ভাটারখাল বস্তিতে ২০০ ঘর শতাধিক বসতঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে পুরো বস্তি ক্ষয়ক্ষতি হতো।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
লিজ নেওয়ার পর মামলা দিয়ে দখল: বরিশালে বেহাত সরকারের হাজার কোটি টাকার জমি
১০ ঘণ্টা পর বরিশালে বাস চলাচল স্বাভাবিক, অবরোধে চরম ভোগান্তি
ঢাকা-বরিশাল-ভোলা: দুঃখ ঘুচবে যাতায়াতে, চাকা ঘুরবে অর্থনীতির
বরিশাল-ঢাকা নৌ রুট: লোকসানে চোখে অন্ধকার দেখছেন লঞ্চ মালিকরা
বরিশালে বেহাল স্বাস্থ্যসেবা: নিজেই অসুস্থ ১১৪ বছরের সদর হাসপাতাল
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com