Current Bangladesh Time
Saturday June ৬, ২০২৬ ৫:৪০ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনা জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল ইসলাম মোল্লা
১ April ২০২৬ Wednesday ১২:৪৭:১৬ PM
Print this E-mail this

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হলেন নজরুল ইসলাম মোল্লা


বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা। 

মঙ্গলবার (৩১ মার্চ) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় জেলা পরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তার নাম সরকারিভাবে ঘোষণা করা হয়েছে।

স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দাবি- নজরুল ইসলাম মোল্লা সম্প্রতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামান্য ভোটের ব্যবধানে পরাজিত হলেও বরগুনার রাজনীতিতে তার অসামান্য অবদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। 

বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহীন জানিয়েছেন, বরগুনা জেলার উন্নয়নকে আরও ত্বরান্বিত করার উদ্দেশ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নজরুল ইসলাম মোল্লাকে জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। এ নিয়োগে বরগুনা জেলা বিএনপি কৃতজ্ঞ।

নজরুল ইসলাম মোল্লা বলেন, বরগুনা জেলার সার্বিক উন্নয়ন ও নাগরিক কল্যাণে আমি সব সরকারি ও স্থানীয় উদ্যোগকে সমন্বয় করে কাজ করার চেষ্টা করব। এ জেলার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক উন্নয়ন ও পর্যটন খাতে আমি উল্লেখযোগ্য  ভূমিকা রাখার চেষ্টা করব। বরগুনাবাসীর আস্থা ও সহযোগিতাই আমার জন্য সবচেয়ে বড় প্রেরণা।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
নদ-নদীতে ইলিশের বিচরণ আটকে দিচ্ছে ‘ডুবোচর’, ভরা মৌসুমেও আকাল
অবশেষে জামিনে কারামুক্ত সেলিনা হায়াত আইভী
আশায় বুক বেঁধেছে উপকূলের দুই জেলা:মন্ত্রী হওয়ার আলোচনায় হাফ ডজন নেতা
শেবাচিম হাসপাতালের স্টোররুমে অগ্নিকাণ্ড
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com