Current Bangladesh Time
Sunday June ২১, ২০২৬ ৬:৩৯ PM
Barisal News
Latest News
Home » ক্যাম্পাস » বরিশাল » ৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে ববি উপাচার্যকে ৫ কার্যদিবসের আলটিমেটাম
১১ April ২০২৬ Saturday ১০:১৭:৫৩ PM
Print this E-mail this

৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে ববি উপাচার্যকে ৫ কার্যদিবসের আলটিমেটাম


ক্যাম্পাস প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) ৬০ শিক্ষকের পদোন্নতি কার্যকর করা এবং পদোন্নতি বোর্ড গঠনের দাবিতে উপাচার্য ড. মোহাম্মদ তৌফিক আলমকে পাঁচ কার্যদিবসের আলটিমেটাম দিয়েছেন শিক্ষকেরা। গতকাল শুক্রবার রাতে উপাচার্যের দপ্তরে এক লিখিত আবেদনে শিক্ষকেরা এই দাবি জানান। পদোন্নতিপ্রত্যাশী শিক্ষকদের মধ্যে ২৪ জন সহযোগী অধ্যাপক, ৩০ সহকারী অধ্যাপক ও ৬ জন প্রভাষক। 

জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে অধ্যাপক, সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেতে চাওয়া শিক্ষকদের নিয়ে বসেন উপাচার্য। সে সময় তিনি শিক্ষকদের জানান, ১৩ এপ্রিল ইউজিসির সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া সভায় শিক্ষকদের পদোন্নতির বিষয়টি গুরুত্বের সঙ্গে আলেচনা করা হবে।

উপাচার্য বরাবর লিখিত আলটিমেটামে শিক্ষকেরা উল্লেখ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রায় ৬০ জন শিক্ষক দীর্ঘদিন ধরে পদোন্নতির জন্য আবেদন করে অপেক্ষা করছেন। কিন্তু এই দীর্ঘ প্রতীক্ষার কোনো সুস্পষ্ট সমাধান বা অগ্রগতি দৃশ্যমান নয়। ২৪ সহযোগী অধ্যাপকের বোর্ড ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। অথচ প্রায় সাড়ে পাঁচ মাস অতিক্রান্ত হওয়ার পরও সিন্ডিকেট সভা না হওয়া এবং তাঁদের যোগদানের প্রক্রিয়া সম্পন্ন না হওয়া নজিরবিহীন দৃষ্টান্ত।

এ ছাড়া ৩৬ জন শিক্ষক পদোন্নতির জন্য আবেদন করেছেন, তাঁদের বোর্ড আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে শুরু করতে হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান পদোন্নতি নীতিমালা অনুসরণ করে সব আবেদনকারীর জন্য সমান ও স্বচ্ছ প্রক্রিয়ায় বোর্ড আয়োজন নিশ্চিত করার দাবি জানানো হয় লিখিত আবেদনে।

এ প্রসঙ্গে মা‌র্কেটিং বিভা‌গের সহ‌যোগী অধ‌্যাপক ড. মো. আব্দুল কাইউম ব‌লেন, ‘৭-৮ মাস ধ‌রে অন্তত ৩০ বার ভি‌সির স‌ঙ্গে ব‌সে‌ছি। বহুবার হা‌ত ধ‌রে‌ছি, অনু‌রোধ ক‌রে‌ছি, স‌্যার আমা‌দের প‌দোন্ন‌তি ঝু‌লিয়ে রাখ‌বেন না। কিন্তু উনি (ভি‌সি) কেবল ঘুরা‌চ্ছেন আমা‌দের। শুক্রবার রাতে উপাচার্য বৈঠকে বলেছেন, ইউজিসির সঙ্গে বসে তিনি সিদ্ধান্ত জানাবেন। কিন্তু আমরা উপাচার্যকে পাঁচ কার্যদিবসের আলটিমেটাম বেঁধে দিয়েছি। অর্থাৎ আগামী রোববারের মধ্যে উপাচার্য ৬০ শিক্ষকের পদোন্নতির উদ্যোগ না নিলে আমরা বৃহত্তর কর্মসূচি শুরু করব।’ 

এ ব‌্যাপা‌রে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌ‌ফিক আলম ব‌লেন, যে নিয়‌মে শিক্ষকেরা প‌দোন্ন‌তি চা‌চ্ছেন, তা‌তে ইউজিসির আপ‌ত্তি আছে। ইউজি‌সি বলেছে শিক্ষা মন্ত্রণাল‌য়ের অভিন্ন নী‌তিমালায় পাব‌লিক বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের শিক্ষকদের প‌দোন্ন‌তি দি‌তে হ‌বে। ইতিম‌ধ্যে এ-সংক্রান্ত পত্র দি‌য়ে‌ছে ইউজি‌সি। বেশির ভাগ বিশ্ব‌বিদ‌্যালয় ওই নী‌তিমালা অনুযায়ী প‌দোন্ন‌তি দেওয়া শুরু ক‌রে‌ছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
পুলিশের ধাওয়ায় ড্রেনে পড়ে আ.লীগ নেতার মৃত্যু, স্বজনদের অভিযোগ
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com