Current Bangladesh Time
Saturday June ২৭, ২০২৬ ২:৩৪ AM
Barisal News
Latest News
Home » বরিশাল » বাবুগঞ্জ » এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদের অপরাধে ০২ টি প্রতিষ্ঠানে জরিমানা ও ৩০০০ লিটার জ্বালানি তেল জব্দ।
১৩ April ২০২৬ Monday ১:৩৮:১১ AM
Print this E-mail this

এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশালের বাবুগঞ্জে অবৈধভাবে ডিজেল ও পেট্রোল মজুদের অপরাধে ০২ টি প্রতিষ্ঠানে জরিমানা ও ৩০০০ লিটার জ্বালানি তেল জব্দ।


নিজস্ব প্রতিনিধি:

রবিবার ৬:৫০-১০:১০ ঘটিকা পর্যন্ত বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন মীরগঞ্জ ফেরিঘাটের পূর্ব পাশ এলাকায় মেসার্স হাওলাদার স্টোর ও সিকদার স্টোর নামক ০২ টি দোকানে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা’র গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা উল হুসনা এর নেতৃত্বে উপজেলা প্রশাসন ও এনএসআই এর যৌথ অভিযান চালিয়ে অবৈধ ভাবে জ্বালানি তেল মজুদ করে বিক্রির অপরাধে স্থানীয় *ডিলার আ: কুদ্দুস হাওলাদার ও মো: সাইদুর রহমান শিকদারকে  অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ মোতাবেক ৮০০০ (৫০০০+৩০০০) টাকা জরিমানা আদায় করা হয়। জরিমানার পাশাপাশি তাদের নিকট মজুদ থাকা ২৪০০ লিটার ডিজেল ও ৬০০ লিটার পেট্রোল জব্দ করে নিলামের মাধ্যমে স্থানীয় ট্রলার চালক, ট্রাক্টর চালক, স্পিডবোট চালক ও আলফা চালকদের নিকট বিক্রি করা হয়। যার বিক্রিত মূল্য ৩ লক্ষ ০৯ হাজার ৬০০ টাকা নিয়ম অনুযায়ী সরকারি কোষাগারে জমা করা হয়।

গোয়েন্দারা গোপন পর্যবেক্ষণের মাধ্যমে জানতে পারে, ডিলার মেসার্স হাওলাদার স্টোর ও সিকদার স্টোর বরিশাল নগরীর লঞ্চঘাট এলাকার মিশু ফিলিং স্টেশন এর নিকট থেকে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ করে নিয়ে আসছিলেন। সেগুলো তিনি উপজেলা ফেরিঘাট সংলগ্ন নিজ *দোকান* থেকে সরকার নির্ধারিত মূল্যের থেকেও অতিরিক্ত মূল্যে বিক্রি করছেন। 

পরবর্তীতে আজ তাদের নিজ দোকানে অভিযান চালিয়ে উল্লিখিত জরিমানা ধার্য করা হয় এবং জব্দকৃত জ্বালানি তেল নিলামের মাধ্যেম বিক্রি করা হয়। 

অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী, উপজেলা প্রশাসন ও বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
নকল আর হচ্ছে না, এখন লক্ষ্য শিক্ষার মানোন্নয়ন: বরিশালে শিক্ষামন্ত্রী
বরিশালের এমপিরা চার দাবিতে একাট্টা
বরিশালের উন্নয়নে বাজেট বরাদ্দ নেই, সংসদে এমপি’র ক্ষোভ
বরিশালের মহাফেজখানায় ঘুসের কারবার
আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com