Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলায় ৩০ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল, জুয়া ছাড়ার ঘোষণা যুবকের
১৪ April ২০২৬ Tuesday ১:২৯:০২ PM
ভোলায় ৩০ লাখ টাকা খুইয়ে দুধ দিয়ে গোসল, জুয়া ছাড়ার ঘোষণা যুবকের
বোরহানউদ্দিন ((ভোলা) প্রতিনিধি:
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়া খেলে বসতঘর ও জমিজমা বিক্রি করে প্রায় ৩০ লাখ টাকা হারানোর পর দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. ইউসুফ (২৮) নামে এক যুবক। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির বাসিন্দা মো. সিদ্দিক মুন্সির ছেলে ইউসুফ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িয়ে ছিলেন। এতে আসক্ত হয়ে তিনি ধীরে ধীরে সর্বস্ব হারান। শেষ পর্যন্ত দুধ দিয়ে গোসল করে এই নেশা থেকে ফিরে আসার ঘোষণা দেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৪ থেকে ৫ বছর ধরে বোরহানউদ্দিন উপজেলায় অনলাইন জুয়ার প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে। এতে আসক্ত হয়ে পড়েছে কয়েক হাজার যুবক, যারা ক্রমেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ইউসুফের এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন এলাকাবাসী।
প্রতিবেশীরা জানান, দীর্ঘদিন জুয়া খেলে সব হারিয়ে ইউসুফ হতাশায় ভুগছিলেন। এখন তিনি আর অনলাইন জুয়া খেলবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
ভুক্তভোগী ইউসুফ বলেন, বন্ধুদের মাধ্যমে প্রথমে আমি এই খেলায় যুক্ত হই। শুরুতে কিছু লাভ পেলেও পরে বড় অঙ্কের টাকা হারাতে থাকি। একপর্যায়ে নিজের দুটি বাড়ি বিক্রি করে জুয়ার টাকা জোগাড় করি। বর্তমানে আমি সম্পূর্ণ নিঃস্ব।
তিনি আরও জানান, সব হারানোর পর দুধ দিয়ে গোসল করে শপথ নিয়েছি; আর কখনো অনলাইন জুয়া খেলব না। আমার মতো আর কেউ যেন এই নেশায় জড়িয়ে সর্বস্বান্ত না হয়, সেটাই চাই আমি।
সচেতন মহলের মতে, অনলাইন জুয়ার মাধ্যমে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হচ্ছে, যা দেশের অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে। তাই দ্রুত এসব জুয়া অ্যাপস বন্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে ইউসুফ বলেন, যারা জুয়া খেলে তাদের নয়, বরং যারা এই অ্যাপস পরিচালনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত। পাশাপাশি বাংলাদেশে অনলাইন জুয়া পুরোপুরি বন্ধ করা দরকার।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার