Home » বরিশাল » বাবুগঞ্জ » বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
১৬ April ২০২৬ Thursday ১:৫১:০৬ AM
বাবুগঞ্জে তিন প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা
বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল,এলপিজি গ্যাস সিলিন্ডার ও ভোজ্য তেলের অবৈধ মজুদ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ২টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত উপজেলার দেহেরগতি ও রহমতপুর ইউনিয়নে উপজেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে।অভিযানের নেতৃত্বে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়ায় ২৩০০ লিটার জ্বালানি তেল মজুদের দায়ে মো. মনির সরদারকে ১০ হাজার টাকা, ওই এলাকার নতুনহাটে এস এ কর্পোরেশন এ অবৈধ এলপিজি সিলিন্ডার মজুদের দায়ে মো. আসিফ ইকবালকে ৫০ হাজার টাকা এবং রহমতপুরে এস এম ট্রেডার্স -এ ৩ হাজার লিটার ভোজ্য তেল মজুদের দায়ে এস এম মাহবুব আলমকে ২৫ হাজার করে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা প্রশাসন এবং বাবুগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে কিশোর গ্যাংয়ের সশস্ত্র শোডাউন
বরিশালে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন
ভাঙ্গা-কুয়াকাটা রেললাইন প্রকল্প:লাল কালির নম্বরেই বছরের পর বছর পার