Current Bangladesh Time
Sunday September ২০, ২০২৬ ১:৩০ AM
Barisal News
Latest News
Home » আমতলী » বরগুনা » ভাঙ্গা-আমতলী-কুয়াকাটা সড়ক চার লেন করার দাবিতে গণ-অনশন
১৬ April ২০২৬ Thursday ৭:৪৪:৩৯ PM
Print this E-mail this

ভাঙ্গা-আমতলী-কুয়াকাটা সড়ক চার লেন করার দাবিতে গণ-অনশন


আমতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা সড়ক চার লেন করার দাবিতে গণ-অনশন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচিতে শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

গণ-অনশন কর্মসূচিতে বক্তব্য দেন সাংবাদিক জাকির হোসেন, যুবনেতা মোমেন আকন, গণঅধিকার পরিষদের সভাপতি মো. সাইদুর রহমান, মো. নুহু ফকির, জাকির হোসেন মিরাজ ও এনসিপির সদস্য ফারদিন প্রমুখ।

বক্তারা বলেন, ভাঙ্গা-আমতলী-কুয়াকাটা আঞ্চলিক মহাসড়ক ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

পদ্মা সেতু চালু হওয়ার সঙ্গে সঙ্গে যানবাহন চলাচলের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ওই সড়কে দুর্ঘটনা ঘটছে। সড়কটি এখন পরিণত হয়েছে মৃত্যুফাঁদে।

আয়োজক কমিটির সদস্য যুবনেতা মো. মোমেন আকন বলেন, ‘প্রতিদিন ওই সড়কে দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অসংখ্য মানুষ। তাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আমাদের দাবি সড়কটি চার লেনে উন্নীত করে মানুষকে মৃত্যুর হাত থেকে বাঁচান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
ব‌রিশালের নদ-নদীতে ইলি‌শের দেখা, মা মাছ নিয়ে শঙ্কা
ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাঁক, বাড়ছে দুর্ঘটনা
আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে ভালোভাবে দায়িত্ব পালন করছে:বরিশালে সোহেল মঞ্জুর
যেসব কারণে বরিশালের নদ-নদীতে মিলছে না ইলিশ 
দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা গণপূর্ত প্রতিমন্ত্রীর
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com