Current Bangladesh Time
Saturday June ১৩, ২০২৬ ১১:০৩ PM
Barisal News
Latest News
Home » বরিশাল » বরিশাল সদর » এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের অভিযানে নগরীর ২ প্রতিষ্ঠানকে ভোজ্যতেল মজুদের কারনে জরিমানা
১৬ April ২০২৬ Thursday ৯:০৯:৫৩ PM
Print this E-mail this

এনএসআই এর তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের অভিযানে নগরীর ২ প্রতিষ্ঠানকে ভোজ্যতেল মজুদের কারনে জরিমানা


নিজস্ব প্রতিনিধি:

এনএসআই এর তথ্যের ভিত্তিতে বরিশাল মহানগরীর বাজার রোড এলাকায় ভোজ্য তেল মজুদের লাইসেন্স ছাড়া অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করার অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা।

আজ ৫:৪৫-৭:৪৫ ঘটিকা পর্যন্ত বরিশাল মহানগরীর বাজার রোড এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই), বরিশাল জেলা’র গোপন তথ্যের ভিত্তিতে জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান পলিন এর নেতৃত্বে অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে ০২ টি প্রতিষ্ঠানকে মোট ৩৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

১। বরিশাল মহানগরীর বাজার রোড এলাকায় “মেসার্স মোল্লা ব্রাদার্স” নামক ০১ টি দোকানের মালিক শুক্কুর মোল্লা মজুদের লাইসেন্স ব্যতীত তার নিজ গোডাউনে অবৈধভাবে ৯০ ব্যারেল ভোজ্য তেল মজুদ করার অপরাধে কৃষি বিপনি আইন, ২০০৮ মোতাবেক ১৩,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

২। একই এলাকায় “মেসার্স আবির ব্রাদার্স” নামক ০১ টি দোকানের মালিক খুচরা ব্যবসার মালিক সন্তোষ মিত্র খুচরা ব্যবসার লাইসেন্স নিয়ে নিজ বাসার গোডাউনে অবৈধভাবে ৫০ ব্যারেল ভোজ্য তেল ও ১৩.৭৫ টন চিনি মজুদ করার অপরাধে কৃষি বিপনি আইন, ২০০৮ মোতাবেক ২৫০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে উল্লিখিত ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে গোপন নজরদারি চালায়। অত:পর আজ উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে বিষয়টি জেলা প্রশাসনকে অবগত করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উল্লিখিত ঘটনার সত্যতা পান। পরবর্তীতে তিনি উল্লিখিত প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন এবং প্রাথমিকভাবে সতর্ক করেন।

অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী ও জেলা প্রশাসনেরর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গোয়েন্দা সদস্যরা এরুপ অসাধু ব্যবসায়ীদের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি গোপন নজরদারি অব্যাহত রাখছেন বলে জানান।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বাজেটে বরিশালে বাণিজ্যিক উন্নয়নের দাবি
দখল আর অপরিকল্পিত নগরায়ণে হারিয়ে যাচ্ছে বরিশাল নগরীর ১৭ খাল
বন্ধ হয়ে গেল অলিম্পিক সিমেন্ট কারখানা, বিপাকে শ্রমিকেরা
বরিশাল সিটি নির্বাচন: জামায়াতের প্রার্থী হেলাল, থাকছেন না ফয়জুল
হামে বরিশাল বিভাগে মৃত বেড়ে ৫০
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com