Current Bangladesh Time
Friday June ১৯, ২০২৬ ১০:২৩ PM
Barisal News
Latest News
Home » পটুয়াখালী » বাউফল » খেতেই নষ্ট তরমুজ, বাজারে ধ্বস,মূলধন হারিয়ে দিশেহারা বাউফলের চাষিরা
১৯ April ২০২৬ Sunday ৫:০৩:৪২ PM
Print this E-mail this

খেতেই নষ্ট তরমুজ, বাজারে ধ্বস,মূলধন হারিয়ে দিশেহারা বাউফলের চাষিরা


বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:


মাঠভরা তরমুজ, কিন্তু নেই ক্রেতা। বাজারে দাম নেই, ফলে খেতেই পচে নষ্ট হচ্ছে পাকা তরমুজ। এমন অবস্থায় পটুয়াখালীর বাউফল উপজেলার তরমুজ চাষিরা পড়েছেন চরম বিপাকে। অধিক উৎপাদন, রোগের প্রাদুর্ভাব, বাড়তি খরচ আর পরিবহন সংকট সবমিলিয়ে এবার মৌসুমটি চাষিদের জন্য হয়ে উঠেছে লোকসানের।
কৃষি বিভাগ জানায়, চলতি মৌসুমে বাউফলে প্রায় ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। গত কয়েক বছরের তুলনায় এটি উল্লেখযোগ্য বৃদ্ধি। অধিক লাভের আশায় নতুন অনেক চাষি এ আবাদে যুক্ত হলেও চাহিদার তুলনায় বেশি উৎপাদনের কারণে বাজারে দামের ধস নেমেছে।
চাষিদের ভাষ্য, রমজানের শুরুতে বাজারদর ভালো থাকলেও তখন তরমুজ পরিপক্ক হয়নি। ঈদের পর একসঙ্গে বিপুল পরিমাণ তরমুজ বাজারে আসায় সরবরাহ বেড়ে যায়। এর সঙ্গে ঝড়-বৃষ্টি ও ক্রেতা কমে যাওয়ায় পাইকারি বাজারে দর দ্রুত কমে যায়। অন্যদিকে ডিজেলের দাম ও সংকটের কারণে পরিবহন ব্যয়ও বেড়ে যায়, যা চাষিদের লোকসান আরও বাড়িয়ে দিয়েছে।
চন্দ্রদ্বীপ ইউনিয়নের চাষি মো. লোকমান হোসেন ২৫ একর জমিতে তরমুজ চাষ করে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। প্রায় ৬০ লাখ টাকা খরচ করে চাষ করা ফসল থেকে আয় হয়েছে মাত্র ২০ লাখ টাকা। গামি স্টেমবাইট রোগে তার প্রায় ৭ হাজার ৫০০ গাছ নষ্ট হয়েছে।
তিনি বলেন, “খরচ সামলানোই কঠিন হয়ে গেছে। শেষে বাজারে দাম না পেয়ে বড় ক্ষতির মুখে পড়েছি।”
প্রথমবার তরমুজ চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছেন চর কালাইয়া এলাকার চাষি মো. শাহিন প্যাদা। ৫ একর জমিতে আবাদ করা তার খেতের প্রায় সাড়ে ৮ হাজার গাছ অজানা রোগে মারা যায়। এতে প্রায় ৮ লাখ টাকা লোকসান হয়েছে তার।
চন্দ্রদ্বীপের আরেক চাষি মো. আলমগীর হোসেন জানান, ঈদের আগে ১০০ পিস তরমুজ ২৫ হাজার টাকায় বিক্রি করলেও ঈদের পর তা নেমে আসে মাত্র ৭ হাজার টাকায়। এতে তার প্রায় ১৪ লাখ টাকা ক্ষতি হয়েছে।
স্থানীয় কৃষকদের মতে, বাউফলের চরাঞ্চলে গত এক দশকে তরমুজ চাষ দ্রুত বিস্তার লাভ করেছে। কিন্তু পরিকল্পনা ছাড়া অতিরিক্ত আবাদই এবার বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, প্রায় ৭০ শতাংশ চাষি লোকসানের মুখে পড়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন বলেন, চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় দাম কমেছে। পাশাপাশি অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারের কারণে উৎপাদন ব্যয়ও বেড়েছে।
তিনি আরও বলেন, পরিকল্পিত আবাদ এবং সুষম সার ব্যবহারের মাধ্যমে খরচ কমাতে না পারলে ভবিষ্যতেও চাষিদের এমন ক্ষতির মুখে পড়তে হতে পারে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
আ.লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বরিশালে চিরুনি অভিযান, ১৯ নেতাকর্মী গ্রেপ্তার
জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’
লোডশেডিংয়ের কবলে বরিশালের শেবাচিম হাসপাতাল, অন্ধকারে আইসিইউ ওয়ার্ড
বরিশালে বেড়েছে লোডশেডিং, তীব্র গরমে জনজীবনে চরম দুর্ভোগ
বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com