Current Bangladesh Time
Tuesday June ৯, ২০২৬ ৪:৪৬ PM
Barisal News
Latest News
Home » বোরহানউদ্দিন » ভোলা » ভোলায় কিশোরীর লাশ উদ্ধার
১৯ April ২০২৬ Sunday ৬:০৩:০৮ PM
Print this E-mail this

ভোলায় কিশোরীর লাশ উদ্ধার


ভোলা প্রতিনিধি:

ভোলার বোরহানউদ্দিনে সুইটি রানী শিল নামের এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর বাটামারা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত সুইটি রানী শিল (১৮) ওই এলাকার সঞ্চয় চন্দ্র শীলের মেয়ে। সে নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিল বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে নিজ বাড়িতে বিষ পান করে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎প্রতিবেশীরা জানান, চলতি বৈশাখ মাসেই সুইটির বিয়ে হওয়ার কথা ছিল। বিয়েকে কেন্দ্র করে পরিবারে কিছুটা চাপ ও দুশ্চিন্তা ছিল বলে ধারণা করা হচ্ছে। তবে আত্মহত্যার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের ধারণা, পারিবারিক অভিমান বা মানসিক চাপ থেকেই সে এমন সিদ্ধান্ত নিতে পারে।

ঘটনার পর পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে ভিড় করেন। 

‎খবরের সত্যতা নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিকেলে বলেন, সুইটি রানী শীল বিষপানে আত্মহত্যা করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
শেবাচিমে বারবার অগ্নিকাণ্ড, নাশকতা সন্দেহ
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com