Current Bangladesh Time
Friday May ১৫, ২০২৬ ৩:৩০ PM
Barisal News
Latest News
Home » কলাপাড়া » পটুয়াখালী » কুয়াকাটায় ৫০ কোটি টাকা মূল্যের ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন
২১ April ২০২৬ Tuesday ৭:১৯:০৬ PM
Print this E-mail this

কুয়াকাটায় ৫০ কোটি টাকা মূল্যের ২১ একর জমির মালিকানা বেহাতের অভিযোগে রাখাইন বোচানের সংবাদ সম্মেলন


কুয়াকাটায় রাখাইন বোচান তার ওয়ারিশদের ২১ একর ৬৬ শতক জমি দখল করতে জমির ধরন পাল্টে ফেলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাখাইন বোচান।

তিনি জানান, সিএস, আরএস ও এসএ তে তার পূর্বপুরুষদের নামে রেকর্ডপত্র থাকলেও একটি প্রভাবশালী মহল তাঁদের জমিতে বাউন্ডারি দেয়ার কাজ করছে। বোচান এর প্রতিকার চাইতে কথিত মালিক দাবিদার গংদের বিরুদ্ধে ২০২৪ সালের নভেম্বর মাসে পটুয়াখালী যুগ্ম জেলা জজ আদালত ও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (আদালতে) একটি মামলা করেন।

যার নম্বর ৪১৭/২০২৪। লতাচাপলী মৌজার এসএ ৭৫৭ খতিয়ানের বিভিন্ন দাগে ওই জমির অবস্থান বলে জানান বোচান। এ মামলায় তিনি আব্দুল জব্বার হাওলাদারকে প্রধান করে অন্তত ৮৭ জনকে বিবাদী করেছেন। বোচানের অভিযোগ ওই জমিতে বর্তমানে কতিপয় লোকজন ভূমির ধরন পাল্টে দেওয়ার কাজ করছে। তিনি এর প্রতিকার চেয়েছেন। তিনি দাবি করেন বর্তমানে ওই জমির দাম কমপক্ষে ৫০ কোটি টাকা। ৫ আগস্ট পরবর্তী সময়ে তাঁদেও ওই বিপুল পরিমাণ জমি বেহাত করার কাজ শুরু করা হয়েছে।

তিনি বর্তমানে এ ঘটনায় নিরাপত্তাহীন রয়েছেন বলেও দাবি করেন। জমি উদ্ধার মহিপুর থানা পুলিশের সহায়তা চেয়েও পায়নি বলেও দাবি করেন।

বালিয়াতলীর হাড়িপাড়া রাখাইন পল্লীর বাসীন্দা বোচান তার পূর্বপূরুষদের মালিকানা জমির ওয়ারিশ হিসেবে উদ্ধারে প্রশাসনের সহায়তা চেয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com