পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সাংবাদিক ফরাজী আবু তাহেরের বসতবাড়িতে চুরির ঘটনায় অবশেষে দুই মাস পর দুই চোরকে গ্রেপ্তার করেছে রাঙ্গাবালী থানা পুলিশ। এসআই আনোয়ার হোসেন ও কনস্টেবলদের নেতৃত্বে চার সদস্যের পুলিশের একটি দল গভীর রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন চতলাখালী গ্রামের আহম্মেদ গাজী ও সায়েম খান। স্থানীয় সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় চুরি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছে পুলিশ।
থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ ইং তারিখ গভীর রাতে রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী গ্রামের নিজ বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে ছিলেন সাংবাদিক ফরাজী আবু তাহের। রাতের কোনো একসময় অজ্ঞাতনামা চোরেরা ঘরের সামনে ও পেছনে সিধ কেটে ঘরে প্রবেশ করে নগদ অর্থ, স্মার্টফোনসহয মূল্যবান মালামাল চুরি করে নিয়ে যায়।
পরদিন সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে ঘরের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে খোঁজাখুঁজি করে দেখা যায়, নগদ ৩ লাখ ৭৪ হাজার টাকা, একটি গুগল পিক্সেল-৬ স্মার্টফোন, একটি রিয়েলমি নোট ৬০এক্স মোবাইল সেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মালামাল চুরি হয়েছে। চুরি যাওয়া মালামালের মোট মূল্য প্রায় ৪ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়।
ঘটনার পরপরই আত্মীয়-স্বজন ও স্থানীয়দের সহায়তায় চোর শনাক্তের চেষ্টা চালানো হলেও ব্যর্থ হন ভুক্তভোগীরা। পরে রাঙ্গাবালী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ দণ্ডবিধির ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।
পুলিশ সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি চৌকস টিম গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মামলার সঙ্গে জড়িত আহম্মেদ গাজী ও সায়েম খানকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি হওয়া কিছু আলামতও উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল বলছেন, একজন গণমাধ্যমকর্মীর বাসায় এ ধরনের সংঘবদ্ধ চুরির ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত ঘটনার সঙ্গে জড়িত বাকি সদস্যদের গ্রেপ্তার এবং চুরি হওয়া সম্পদের সম্পূর্ণ উদ্ধার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রাঙ্গাবালী থানা পুলিশ জানায়, মামলার তদন্ত চলমান রয়েছে এবং সংঘবদ্ধ চক্রের অন্য সদস্যদের শনাক্তে অভিযান অব্যাহত আছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ
শিক্ষকদের আন্দোলনের মধ্যে নতুন উপাচার্য পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
অসময়ের বৃষ্টিতে বরিশালে হাজার কোটি টাকার ফসলহানি
দিন দিন বাড়ছে নগর, কমছে বিসিসি’র গৃহকর আদায়
ধুঁকছে দক্ষিণাঞ্চলের চিকিৎসাসেবা: প্রতি ১০ হাজার মানুষের চিকিৎসক মাত্র ১ জন