Current Bangladesh Time
Thursday June ১১, ২০২৬ ১:২০ AM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলীতে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে
২২ April ২০২৬ Wednesday ৭:১৯:১৯ PM
Print this E-mail this

তালতলীতে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলী উপজেলার কড়াইবাড়িয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. ফজলুল হক বাচ্চুর বিরুদ্ধে জেলেদের জন্য বরাদ্দ করা ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। একই ইউনিয়ন পরিষদের ছয় ইউপি সদস্য এই অভিযোগ করেছেনয়।

আজ বুধবার (২২ এপ্রিল) তাঁরা ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেন।

অভিযোগে বলা হয়েছে, কড়াইবাড়িয়া ইউনিয়নে নিবন্ধিত জেলের সংখ্যা ৭৬৫। কিন্তু প্যানেল চেয়ারম্যান ফজলুল হক বাচ্চু তালিকার সঙ্গে আরও ৭১ জনের নাম যুক্ত করে মোট ৮৩৬ জন জেলের তালিকা ইউএনওর কার্যালয়ে জমা দেন।

সরকার জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য মানবিক সহায়তা হিসেবে মাসে ৪০ কেজি করে ভিজিএফ চাল বরাদ্দ দেয়। সে অনুযায়ী ফেব্রুয়ারি ও মার্চ মাসে প্রতিজনের জন্য ৮০ কেজি করে চাল বরাদ্দ হয়।

তালতলী খাদ্যগুদাম থেকে ৮৩৬ জন জেলের নামে মোট ৬৬ দশমিক ৮৮০ টন চাল ছাড় করা হয়। অভিযোগ রয়েছে, এর মধ্যে ৭৬৫ জন জেলেকে ৬১ দশমিক ২০০ টন চাল বিতরণ করা হয়েছে। অন্য ৭১ জন জেলের নামে বরাদ্দ করা ৫ দশমিক ৬৮০ টন চাল আত্মসাৎ করা হয়েছে।

এ ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে ইউপি সদস্য মো. রেদওয়ান সরদার, খলিলুর রহমান, পিযুষ কান্তি হাওলাদার, পুলুকেশ হাওলাদার, মনির গাজী ও সংরক্ষিত নারী সদস্য মাহমুদা আক্তার ইউএনওর কাছে অভিযোগ দিয়েছেন।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশালে পুলিশি অনুমতি না পেয়ে জাপার সভার ভেন্যু পরিবর্তন, যা বললেন মহাসচিব
হত্যাচেষ্টা মামলায় বরিশাল- ২ আসনের সাবেক এমপি শাহে আলমকে গ্রেফতার দেখানোর নির্দেশ
আইন-শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স ঘোষণা করলেন বিএমপি কমিশনার
নদীগ্রাসে ছোট হচ্ছে বরিশাল!
শেবাচিম হাসপাতালে ইন্টার্নদের কর্মবিরতি, চিকিৎসাসেবা ব্যাহত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com