Current Bangladesh Time
Saturday July ১১, ২০২৬ ৫:৪৯ PM
Barisal News
Latest News
Home » বরগুনা » বরগুনা সদর » বরগুনায় অতিরিক্ত তেল ভরতে গিয়ে মোটরসাইকেলে আগুন, দৌড়ে পালালেন চালক
২৪ April ২০২৬ Friday ৪:৫৬:২৬ PM
Print this E-mail this

বরগুনায় অতিরিক্ত তেল ভরতে গিয়ে মোটরসাইকেলে আগুন, দৌড়ে পালালেন চালক


বরগুনা প্রতিনিধি:

বরগুনায় একটি মোটরসাইকেলে অতিরিক্ত পেট্রোল ভরতে গিয়ে একটি মোটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মোটরসাইকেল ফেলে চালক পালিয়ে যান। অগ্নিকাণ্ডে মোটরসাইকেলটি ভস্মীভূত হয়েছে। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর পুড়ে যাওয়া মোটরসাইকেলটি পুলিশের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে বরগুনা পৌর শহরের সদর রোডের পশ্চিম বরগুনা  এলাকায় বরগুনা ট্রেডার্স নামে একটি তেল বিক্রির দোকানে এ ঘটনা ঘটে।


ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসনে অনুমতি সাপেক্ষে বরগুনা ট্রেডার্স নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জ্বালানি তেল বিক্রি করা হচ্ছিল। প্রতিদিনের মতো বিকেলে সিরিয়ালে দাঁড়িয়ে বিভিন্ন মোটরসাইকেলের জ্বালানি নিচ্ছিলেন চালকরা। এ সময় একটি মোটরসাইকেলের চালক সিরিয়ালে এসে পাঁচ লিটার পেট্রোল দিতে বলেন। তবে ওই চালকের চাহিদা অনুযায়ী দিতেই অতিরিক্ত হয়ে পড়তে শুরু করে। পরে ওই মোটরসাইকেলটি স্টার্ট করার সঙ্গে সঙ্গেই ইঞ্জিনে আগুন জ্বলে উঠে। এ সময় মোটরসাইকেলটি ফেলে রেখে চালক দ্রুত দৌড়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিয়ে দোকানের ব্যবসায়ী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। 


মো. বশির নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সিরিয়ালে দাঁড়িয়ে মোটরসাইকেল চালকরা তেল নিচ্ছিলেন। এ সময় ওই মোটরসাইকেলে তেল দিলে চালক মোটরসাইকেলটিতে ঝাঁকি দেয়। এতে তেল উপচে পড়ে যায়। এরপর মোটরসাইকেলটি স্টার্ট করার সঙ্গে সঙ্গেই আগুন জ্বলে উঠে।

স্বপন নামে স্থানীয় আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ‘মোটরসাইকেলে তেল থাকার পরেও অতিরিক্ত তেল নিতে গিয়ে আগুন লেগেছে। পাশেই জ্বালানিবাহী একটি গাড়ি থেকে জ্বালানি আনলোড করা হচ্ছিল। আগুন লাগার সঙ্গে সঙ্গেই ওই গাড়িটি সরিয়ে নিতে পারায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। এছাড়া দোকানের মধ্যেও জ্বালানি তেল ছিল। আমরা স্থানীয়রা মিলে দ্রুত মোটরসাইকেলটির আগুন নিয়ন্ত্রণে আনতে পারায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।’


মোটরসাইকেলে আগুন লাগার পরপরই জ্বালানি তেল বিক্রির ওই ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ করে ব্যবসায়ীরা চলে যাওয়ায় তাদের কারো কোনো বক্তব্য পাওয়া যায়নি।   


মোটরসাইকেলে আগুনের বিষয়ে বরগুনার ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইমাদুল হক বলেন, ‘তেল নেয়ার সময় মোটরসাইকেলের ইঞ্জিনে পড়ে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’


এ বিষয় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, ‘মোটরসাইকেল চালিয়ে এসে তেল থাকার পরেও লাইনে দাঁড়িয়ে আবারও তেল ভরতে গিয়ে এ ঘটনা ঘটেছে। পুড়ে যাওয়া মোটরসাইকেলটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং মোটরসাইকেলটির চালক পলাতক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাইনি।’

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com