Current Bangladesh Time
Saturday July ১১, ২০২৬ ৬:১৩ PM
Barisal News
Latest News
Home » নেছারাবাদ (স্বরূপকাঠি) » পিরোজপুর » নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের কাঠের পুল পুনর্নির্মাণ
১১ July ২০২৬ Saturday ৩:৪১:৫৪ PM
Print this E-mail this

নেছারাবাদে স্বেচ্ছাশ্রমে ৪২ ফুটের কাঠের পুল পুনর্নির্মাণ


নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে একটি জরাজীর্ণ কাঠের পুল পুনর্নির্মাণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার আগে বলদিয়া’। ৪২ ফুট দৈর্ঘ্যের পুলটি পুনর্নির্মাণের মাধ্যমে সংগঠনটি তাদের ৭২তম জনকল্যাণমূলক কার্যক্রম সম্পন্ন করেছে।

শুক্রবার দিনভর বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টির মধ্যেও সংগঠনটির সদস্যরা উপজেলার বলদিয়া ইউনিয়নের কাটাপিটানিয়া-লেবুবাড়ী সড়কের লেবুবাড়ী মন্দিরসংলগ্ন খালের ওপর থাকা ঝুঁকিপূর্ণ কাঠের পুলটি পুনর্নির্মাণ করেন। এতে কয়েকটি গ্রামের হাজারো মানুষের নিরাপদ চলাচলের পথ সুগম হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পুলটির কাঠের পাটাতন নষ্ট হয়ে থাকলেও সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পুলটি ব্যবহার করতে হতো। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তেন শিক্ষার্থী, নারী, শিশু, বয়স্ক ব্যক্তি ও রোগীরা।

স্থানীয় সাবেক শিক্ষক মো. এনামুল হক রতন বলেন, বলদিয়া ইউনিয়নে অবকাঠামোগত উন্নয়ন তুলনামূলক কম হয়েছে। এখন ‘সবার আগে বলদিয়া’ সংগঠনটি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সাবেক ইউপি সদস্য শুকলাল মিস্ত্রি বলেন, পুলটির অবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে ছোট ছোট শিক্ষার্থীসহ সাধারণ মানুষ প্রতিদিন মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল করতেন। কোনো যানবাহনও চলাচল করতে পারত না। নতুন পুল নির্মাণ হওয়ায় এলাকাবাসী স্বস্তি পেয়েছেন।

স্থানীয় বাসিন্দা দীপেন চৌকিদার বলেন, পুলটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর দুর্ভোগের কারণ ছিল। পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটত। সবার আগে বলদিয়া শুধু এ পুলই নয়, ইউনিয়নের আরও কয়েকটি ঝুঁকিপূর্ণ পুল পুনর্নির্মাণ করেছে। তাদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম জানান, এটি তাঁদের সংগঠনের ৭২তম জনকল্যাণমূলক উদ্যোগ। তিনি বলেন, ‘নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মরহুম ওয়াহিদুজ্জামান ওয়াহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুলটি উৎসর্গ করা হয়েছে।’

এলাকাবাসীর মতে, সরকারি সহায়তার অপেক্ষায় না থেকে স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে এ ধরনের উদ্যোগ গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
বরিশাল বিভাগে ডেঙ্গু বাড়ছে, ২ জনের মৃত্যু
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
বৃক্ষরোপণ একটি সামাজিক আন্দোলন: তথ্যমন্ত্রী
মব করে পরিচালকের কাজে বাধা: ড্যাবের গ্রুপিংয়ে অশান্ত বরিশালের স্বাস্থ্য বিভাগ
প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফরসূচি চূড়ান্ত
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com