Home » ভোলা » ভোলা সদর » ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ২, মাদক জব্দ
২৫ April ২০২৬ Saturday ৩:২১:৪৭ PM
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আটক ২, মাদক জব্দ
ভোলা প্রতিনিধি:
ভোলায় পৃথক দুটি অভিযানে দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। এ সময় ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে। যার মূল্য প্রায় এক লাখ টাকা। গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এ অভিযান পরিচালিত হয়।
আটক ব্যক্তিরা হলেন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত লাল মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৬) এবং একই উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চরনোয়াবাদ এলাকার মো. আবুল বাশারের ছেলে মো. রিপন (৪৩)। তাঁরা মাদক কারবারের সঙ্গে জড়িত বলে জানিয়েছেন কোস্ট গার্ডের সদস্যরা।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার পূর্ব চরকালি সুন্দরবন গ্যাস ফিল্ডসংলগ্ন এলাকায় গতকাল রাত সাড়ে ১১টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন ওই এলাকায় তল্লাশি করে প্রায় ৬০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
অপর দিকে, একই সময়ে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদীর ঘুইংগার হাটসংলগ্ন এলাকায় কোস্ট গার্ড ভোলা আরও একটি বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪০ হাজার টাকা মূল্যের এক কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে আটক করে।
কোস্ট গার্ড ভোলা দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, জব্দ গাঁজা এবং আটক মাদক কারবারিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
জানতে চাইলে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম আজ শনিবার দুপুরে বলেন, এ বিষয়ে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাপ্লাই চেইন ভেঙে দেওয়ায় সংকট: গ্রাম পর্যায়ে মিলছে না অকটেন-ডিজেল
শাহবাগে ফের মুখোমুখি শিক্ষক-পুলিশ
বরিশালে ছাত্রদলের কমিটি : পদের আশায় ব্যাচেলর ডজনখানেক নেতা
বরিশালের দুই বাস টার্মিনাল: ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি
সংরক্ষিত নারী আসন: বরিশাল বিভাগ থেকে মনোনয়ন পেলেন ৩ নেত্রী