Current Bangladesh Time
Monday April ২৭, ২০২৬ ৪:৩২ PM
Barisal News
Latest News
Home » তালতলী » বরগুনা » তালতলীতে খেলার সময় মাঠে গরু ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যা করল প্রধান শিক্ষকের ছেলে
২৬ April ২০২৬ Sunday ৯:৫৫:২৯ PM
Print this E-mail this

তালতলীতে খেলার সময় মাঠে গরু ঢোকায় কিশোরকে পিটিয়ে হত্যা করল প্রধান শিক্ষকের ছেলে


তালতলী ((বরগুনা) প্রতিনিধি:

বরগুনার তালতলীতে ফুটবল খেলার সময় মাঠে গরুর বাছুর ঢুকে যাওয়াকে কেন্দ্র করে হযরত আলী (১৭) নামে এক কিশোরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে হরিণখোলা কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের ছেলে মো. মুসার বিরুদ্ধে।  গুরুতর আহত অবস্থায় রোববার তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ঘটনাটি ঘটেছে শনিবার (২৫ এপ্রিল) বিকেলে উপজেলার হরিণখোলা মাদ্রাসা মাঠে। নিহত হযরত আলী স্থানীয় মৃত ইদ্রিস খলিফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে মাদ্রাসা মাঠে কয়েকজন কিশোর ফুটবল খেলছিল। এ সময় স্থানীয় হরিণখোলা গ্রামের কবিরাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিমের ছেলে মো. মুসাও সেখানে খেলতেছিল। একই সময়ে হযরত আলী গরু নিয়ে পাশের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ একটি বাছুর মাঠে ঢুকে পড়লে খেলায় বিঘ্ন ঘটে।

এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে মো. মুসা হযরত আলীকে ধরে প্রথমে মাদ্রাসার পুকুরের পাকা ঘাটে আছাড় দিতে থাকে এবং পরে কিল-ঘুষি ও লাথি মারে বলে স্থানীয়রা জানান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে রোববার সকালে স্বজনরা তাকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

নিহতের চাচা ইউনুস খলিফা জানান, ভাতিজার অসুস্থতার খবর পেয়ে তিনি ঢাকা থেকে বাড়িতে আসেন এবং সকালে হাসপাতালে নিয়ে যান। এদিকে নিহতের মা হতদরিদ্র আসিয়া বেগম তার একমাত্র ছেলের মৃত্যুর বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন। 

তালতলী থানার ওসি তদন্ত শরিফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বরগুনা মর্গে পাঠানো হয়েছ। ভিকটিমের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাপ্লাই চেইন ভেঙে দেওয়ায় সংকট: গ্রাম পর্যায়ে মিলছে না অকটেন-ডিজেল
শাহবাগে ফের মুখোমুখি শিক্ষক-পুলিশ
বরিশালে ছাত্রদলের কমিটি : পদের আশায় ব্যাচেলর ডজনখানেক নেতা
বরিশালের দুই বাস টার্মিনাল: ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি
সংরক্ষিত নারী আসন: বরিশাল বিভাগ থেকে মনোনয়ন পেলেন ৩ নেত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com