Current Bangladesh Time
Monday April ২৭, ২০২৬ ৪:২৮ PM
Barisal News
Latest News
Home » আগৈলঝাড়া » বরিশাল » আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ন্যাশনাল এগ্রিকেয়ারেরমাঠ দিবস অনুষ্ঠিত
২৬ April ২০২৬ Sunday ৯:৪০:৩১ PM
Print this E-mail this

আগৈলঝাড়ায় বর্ণাঢ্য আয়োজনে ন্যাশনাল এগ্রিকেয়ারেরমাঠ দিবস অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক ঃবরিশালের আগৈলঝাড়া উপজেলায় কৃষকদের ন্যাশনাল এগ্রিকেয়ার-৪ ও ন্যাশনাল এগ্রিকেয়ার-৬ ধান(হাইব্রিড) সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৬ এপ্রিল ) সকালে উপজেলার রাজিহার ইউনিয়নে ন্যাশনাল এগ্রিকেয়ার হাইব্রিড সীডস লিমিটেডের আয়োজনে ধানের মাঠে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়।

রাজিহার ইউনিয়নের ইউপি সদস্য সঞ্জয় রায়ের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যাশনাল এগ্রিকেয়ারের লিমিটেডের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল সেলস ম্যানেজার মোঃ সিদ্দিকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ন্যাশনাল এগ্রিকেয়ারের বরিশালের মার্কেটিং অফিসার মো: আল-আমিন,সেলস প্রমোশন অফিসার আশিকুর রহমান শাওন,পরিবেশক মো: রিপন হাওলাদারসহ এলাকার কৃষকবৃন্দ। মাঠ দিবসে কৃষকদের সামনে ন্যাশনাল এগ্রিকেয়ার-৪ ও ন্যাশনাল এগ্রিকেয়ার-৬ সম্পর্কে উন্নত জাতের ধানের সঠিক ব্যবহার এবং ফসলের রোগবালাই দমনের কার্যকর পদ্ধতি তুলে ধরা হয়।

বিশেষ করে ধান, সবজি ও তেলজাতীয় ফসলের উন্নত চাষাবাদ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ন্যাশনাল এগ্রিকেয়ার লিমিটেডের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের রিজিওনাল সেলস ম্যানেজার মো: সিদ্দিকুর রহমান বলেন, আমাদের এই ধান ফলন অনেক বেশি হয়। যা ব্যাপকভাবে কৃষকদের মাঝে সাড়া ফেলেছে কারন প্রতিকূল পরিবেশে অপেক্ষাকৃত ফলন বেশি পাওয়ার জন্য।

কৃষকরা জানান আমাদের ন্যাশনলা এগ্রিকেয়ার-৪ ও এগ্রিকেয়ার-৬ ধান(হাইব্রিড) ফলন বেশি,ভাইরাস মুক্ত এবং অপেক্ষাকৃত রোগবালাই কম। কৃষকের দাবির কথা মাথায় রেখে সামনের বছরে বীজের মান অক্ষুণ্ণ রেখে বীজের সরবরাহ বৃদ্ধি করা হবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত কৃষক অংশগ্রহণ করেন।

তারা এ ধরনের মাঠ দিবসকে অত্যন্ত উপকারী ও সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনেক কৃষক জানান, এ আয়োজনের মাধ্যমে তারা নতুন নতুন কৃষি পদ্ধতি সম্পর্কে জানতে পেরেছেন, যা ভবিষ্যতে তাদের উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক

শেয়ার করতে ক্লিক করুন:

আমাদের বরিশাল ডটকম -এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
(মন্তব্যে প্রকাশিত মত মন্তব্যকারীর একান্তই নিজস্ব। amaderbarisal.com-এর সম্পাদকীয় অবস্থানের সঙ্গে এসব অভিমতের মিল আছেই এমন হবার কোনো কারণ নেই। মন্তব্যকারীর বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে amaderbarisal.com কর্তৃপক্ষ আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না।)
সাপ্লাই চেইন ভেঙে দেওয়ায় সংকট: গ্রাম পর্যায়ে মিলছে না অকটেন-ডিজেল
শাহবাগে ফের মুখোমুখি শিক্ষক-পুলিশ
বরিশালে ছাত্রদলের কমিটি : পদের আশায় ব্যাচেলর ডজনখানেক নেতা
বরিশালের দুই বাস টার্মিনাল: ইজারার নামে সড়ক থেকে কোটি টাকার চাঁদাবাজি
সংরক্ষিত নারী আসন: বরিশাল বিভাগ থেকে মনোনয়ন পেলেন ৩ নেত্রী
Recent: Mayor Hiron Barisal
Recent: Barisal B M College
Recent: Tender Terror
Kuakata News

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
আমাদের বরিশাল ২০০৬-২০২০

প্রকাশক ও নির্বাহী সম্পাদক: মোয়াজ্জেম হোসেন চুন্নু, সম্পাদক: রাহাত খান
৪৬১ আগরপুর রোড (নীচ তলা), বরিশাল-৮২০০।
ফোন : ০৪৩১-৬৪৫৪৪, ই-মেইল: hello@amaderbarisal.com